1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিউজার্সিতে মসজিদের বাইরেই ইমামকে গুলি করে হত্যা

  • শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

নিউজার্সিতে মসজিদের বাইরেই ইমামকে গুলি করে হত্যা

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধি যুক্তরাষ্ট্র:

যুক্তরাষ্ট্রের নিউজার্সি  অংগরাজ্যের মসজিদ মোহাম্মদ নেওয়ার্ক এর মসজিদের ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার ,৩জানুয়ারী ফজরের নামাজের পর মসজিদের বাইরে তাকে গুলি করা হয়। পরে তিনি হাসপাতালে মারা যান।খবর বাপসনিঊজ।

সাউথ অরেঞ্জ অ্যাভেনিউ এবং ক্যামডেন স্ট্রিটে ১৯৫৭ সালে প্রতিষ্টিত মসজিদ মোহাম্মদ- নেওয়ার্কের বাইরে স্থানীয় সময় সকাল ৬.১৫-এর দিকে ইমাম হাসান শরিফ গুলিবিদ্ধ হন বলে পুলিশ জানিয়েছে। এ সময় তিনি তার গাড়িতে ছিলেন বলে জানা গেছে। তাকে একাধিক গুলি করা হয়। হত্যাকারী এখনো পলাতক রয়েছে।

বুধবার রাতে এক বিবৃতিতে গভর্নর ফিল মারফি বলেন, ইমাম হাসান শরিফের জন্য প্রার্থনা করছি। তিনি নেওয়ার্কের মসজিদ মোহাম্মদের বাইরে আজ সকালে গুলিবিদ্ধ হয়েছেন বলে খবরে জানা গেছে। তবে তাকে কেন গুলি করা হয়েছে, তার সম্ভাব্য কারণ এখনো জানা যায়নি।

সংবাদ সম্মেলনে, রাজ্যের অ্যাটর্নি জেনারেল ম্যাট প্লটকিন বলেন, তদন্তকারীরা এখনও গুলি চালানোর পেছনের উদ্দেশ্য জানেন না।তদন্ত হচ্ছে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস-এর নিউ জার্সি বিবৃতিতে বলেছে , সন্ত্রাসী সম্পর্কে তথ্য থাকলে পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। গ্রেপ্তার এবং দোষী সাব্যস্ত করার জন্য তথ্য সহ যে কেউ ২৫ হাজার ডলার পুরষ্কারও দেয়া হবে বলে জানানো হয়েছে।

Police cars are parked outside a yellow and green building.

ক্যামডেন স্ট্রিটে ১৯৫৭ সালে প্রতিষ্টিত মসজিদ মোহাম্মদ- নেওয়ার্ক

হাসপাতালের ভর্তি সূত্রে জানা যায় , স্থানীয় সময় ভোর ৬টায় সেখানে ফজরের নামাজ হয়। নামাজের পর তিনি বাইরে এলে গুলিবিদ্ধ হন। তাকে ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরে তার মৃত্যুর খবরটি জানানো হয়।

নেওয়ার্কের পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটজ ফ্রেগ এক বিবৃতিতে বলেন, ইমাম শরিফকে নিকটস্থ ইউনিভার্সিটি হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। পরে তিনি সেখানেই মারা যান।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের নিউ জার্সি শাখার মুখপাত্র দিনা সায়েদ আহমদ এক বিবৃতিতে বলেন, এই ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

রাজ্যের অ্যাটর্নি জেনারেল ম্যাথু প্লাটকিন বলেন, কেন এই হত্যাকাণ্ড ঘটল, সে সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। অবশ্যই সম্ভব সব দিক থেকেই অনুসন্ধান করা হবে এবং হামলাকারী বা হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে।

জানা যায়, ইমাম হাসান শরিফ ২০০৬ সাল থেকে নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার (টিএসও) হিসেবেও কাজ করছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews