স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন সিরাজুল আলম খাঁন। তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা পালন করে গেছেন।
৬০’র দশকের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, স্বাধীনতার অন্যতম রূপকার, নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান’র ৮৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হবে ৬ জানুয়ারী ২০২৪ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
খবর বাপসনিউজ ।
উক্ত জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।এতে সকল গণতান্ত্রিক, প্রগতিশীল, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে সিরাজুল আলম খানের জীবন ও রাজনৈতিক সংগ্রামের উপর আলোচনা করবেন।
উল্লেখ্য, ৬০’র দশকের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, স্বাধীনতার অন্যতম রূপকার, স্বাধীন বাংলা নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান ০৯ জুন ২০২৩ প্রয়াত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে সিরাজুল আলম খাঁনের আদর্শ ও নীতির উপর লেখা তার বইগুলোর প্রচার ও তার জীবনাদর্শ প্রচারণা করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ) এর হাজী আনোয়ার হোসেন লিটন,শামসুদ্দিন আহমেদ শামীম এবং সিনিয়র সাংবাদিক হাাকিকুল ইসলাম খোকনসহ আরো অনেকে।
সিরাজুল আলম খানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৬ জানুয়ারী, শনিবার বাদ মাগরিব বাংলা সিডিপ্যাপ, ৭২-২৮ ব্রডওয়ে (২য় তলা),
জ্যাকসন হাইটস, নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্টানে সবাইকে অংশগ্রহণ করার জন্য সাদর আহবান জানিয়েছেন হাজী আনোয়ার হোসেন লিটন।





Leave a Reply