1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আনন্দমুখর পরিবেশে ব্রাজিলে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় প্রবাসী দিবস

  • বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

আনন্দমুখর পরিবেশে ব্রাজিলে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় প্রবাসী দিবস

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধি যুক্তরাষ্ট্র:

দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একমাত্র দূতাবাস, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে এবং যথাযথ গুরুত্ব সহকারে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ পালিত হয়েছে। “প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার ” – স্লোগানকে উপজীব্য করে স্বাধীনতার পর এবারই প্রথম জাতীয় প্রবাসী দিবস পালন করছে সরকার।খবর বাপসনিঊজ।

বাংলাদেশ দূতাবাস ব্রাসিলিয়া বাঙালী জাতির গৌরবের মাস ডিসেম্বরের ২৯ ,শুক্রবার সন্ধ্যায় মহান বিজয় দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের সৌজন্যে একটি অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করে যেখানে ব্রাসিলিয়াতে বসবাসরত প্রায় সকল বাংলাদেশী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শহিদ বুদ্ধিজীবী ও ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা এবং পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন দূতালয় প্রধান ফুয়াদ হাসান পরাগ।

দিবসটি উপলক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত একটি বিশেষ ভিডিওচিত্র প্রদর্শিত হয়।রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যে স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি ৩০ লক্ষ শহিদ,

২ লাখেরও বেশি নির্যাতিত মা-বোনদের আত্মত্যাগকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করেন। রাষ্ট্রদূত ফয়জুননেসা দেশ গঠনে প্রবাসীদের অসামান্য অবদানকে স্বীকৃতি দিয়ে ৩০শে ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস হিসেবে ঘোষণা করায় সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ১৭০টি দেশে বসবাসরত প্রায় ১.৫ কোটি প্রবাসীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন, সর্বজনীন পেনশন স্কিম, দ্বৈত নাগরিকত্ব ইত্যাদি ছাড়াও সকল প্রকার ডিজিটালাইজড কন্স্যুলার সেবা সম্পর্কে ধারণা দেন এবং এ সংক্রান্ত বিষয়ে প্রবাসীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। রাষ্ট্রদূত এ সময় প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংরক্ষণে সরকারী বিভিন্ন উদ্যোগ বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সম্যক ধারণা দেন।

দক্ষিণ আমেরিকাতে প্রবাসী বাংলাদেশীদের আরও অধিক কর্মসংস্থানের সুযোগ রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত উপস্থিত প্রবাসীদের তাদের স্ব স্ব অবস্থান থেকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন এবং ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। উল্লেখ্য, পর্তুগীজ ও স্প্যানিশ ভাষা শিক্ষালাভের মাধ্যমে দক্ষিণ আমেরিকাতে কর্মসংস্থানের যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে।রাষ্ট্রদূত ফয়জুননেসা তাঁর বক্তব্যে প্রবাসে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশী অভিভাবকদের তাদের সন্তানদের আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, বিশ্বায়নের এই যুগে আজকের বর্তমান প্রজন্মের সন্তানরা শুধু নিজ দেশের নয়, বরং সমগ্র বিশ্বের ভবিষ্যত কর্ণধার, তাই তাদেরকে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্ব সকলের। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ অর্জনে আজকের প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশের সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য রাষ্ট্রদূত অভিভাবকদের বিশেষভাবে অনুরোধ জানান।আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশীদের সাথে সমবেতভাবে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে দূতাবাস কর্তৃক আয়োজন সমাপ্ত হয়। দূতাবাস আয়োজিত এই অনুষ্ঠানটি প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের নৈশ ভোজের মাধ্যমে আপ্যায়িত করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews