1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারী, অতঃপর…

  • রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৯ বার পড়া হয়েছে

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারী, অতঃপর… 

গাজীপুরের কাপাসিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন জর্ডান প্রবাসী এক নারী।

শনিবার (৩০ ডিসেম্বর) উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামের দক্ষিণ পাড়া ডাক্তারের বাড়িতে অনশনে বসেন ওই নারী। ঘটনার পর থেকে প্রেমিক আসাদ বাড়ি থেকে পালিয়েছেন।

তরুণী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী কিতাব আলীর ছেলে মোশাররফের সঙ্গে ওই নারীর ৯ বছর আগে বিয়ে হয়। তবে তার মেহেদির রং মুছে যাওয়ার আগেই স্বামী মোশাররফ মারা যান। 

স্বামীর মৃত্যুর বছরখানেক পর জর্ডানে পাড়ি জমান ওই নারী। ২০২২ সালের ২৯ এপ্রিল দুই মাসের ছুটিতে দেশে আসেন। হঠাৎ তার দাদি অসুস্থ হলে ওষুধ কেনার জন্য ডুমদিয়া বাজারের আসাদের দোকানে গেলে তার সঙ্গে পরিচয় হয়।

তারা ফোন নম্বর আদান-প্রদান করেন। পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।তবে বিয়ের আশ্বাসে বিভিন্ন এলাকায় নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং কয়েক লাখ টাকা হাতিয়ে নেন আসাদ। 

আরও দু-এক বছর প্রবাসে থেকে দেশে ফিরে এলে বিয়ে করবেন এমন আশ্বাসে ছুটি শেষ করে ওই নারী জর্ডানে চলে যান। গত ২৩ ডিসেম্বর দেশে এসে আসাদকে বিয়ে করার কথা বললে তিনি টালবাহানা শুরু করেন।

পরে শনিবার সকাল থেকে বিয়ের দাবিতে প্রেমিক আসাদের বাড়িতে অনশন শুরু করেন তিনি।

ভুক্তভোগী নারী বলেন, বিয়ের আশ্বাসে গত দুই বছরে জর্ডান থেকে আসাদ ও তার পরিবারকে প্রায় সাত লাখ টাকা দিয়েছি।

বিয়ের আশ্বাসে সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এখন সে বলে আমাকে বিয়ে করলে তার পরিবারের মান-সম্মানের হানি হবে।

এ বিষয়ে অভিযুক্ত প্রেমিক আসাদ গণমাধ্যমে কোনো বক্তব্য দিনে রাজি হননি।

টোক নয়নবাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুজন তালুকদার গণমাধ্যমকে বলেন, ঘটনাটি সত্য। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews