1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মোবাইল ব্যবহারে শিশুরা আত্মহত্যা প্রবণ হয়ে উঠছে

  • বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে

আমাদের চারপাশে এখন সবার হাতে হাতে স্মার্টফোন। গবেষণার তথ্যমতে একজন মানুষ ঘন্টায় গড়ে ১০ থেকে ১২ বার স্মার্টফোনের সাথে সময় কাটায়। বর্তমান সময়ে বয়স্কদের পাশাপাশি শিশুদের মাঝেও বাড়ছে স্মার্টফোন আসক্তি।

পড়াশোনার পাশাপাশি অনেকটা সময় ধরে গেইম ও কার্টুন দেখায় এখন অভ্যস্ত শিশুরা। এছাড়া নানা ডিজিটাল অ্যাক্টিভিটি-প্রজেক্টের কারণে শিশু-কিশোরদের নির্ভরতাও বাড়ছে স্মার্টফোন-ল্যাপটপের উপর।

একটি গবেষণা দাবি করছে, ১০-১৯ বছরের শিশুরা যদি দিনে চার ঘণ্টার বেশি স্মার্টফোনে বুঁদ হয়ে থাকে তাদের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে। এমনকি তাদের মধ্যে নেশাদ্রব্যে ব্যবহারের ঝুঁকিও বেশি।

এর আগে গবেষণায় দেখা যায়, সম্প্রতি এই বয়সসীমায় থাকা শিশুদের মধ্যে স্মার্টফোন ব্যবহার বাড়ছে। তার সঙ্গে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, সাইক্রিয়াট্রিক ডিসঅর্ডার, ঘুমের সমস্যা, চোখের সমস্যা ইত্যাদি তো আছেই।

এই সমস্যা আরও খতিয়ে দেখতে ও ওই বয়সী শিশুদের মোবাইল ব্যবহারের সঙ্গে স্বাস্থ্য সমস্যার যোগ আরও খতিয়ে দেখতে একটি গবেষণা চালায় কোরিয়ায় হ্যানয়াং বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার। ওই গবেষক দল ৫০ হাজারের বেশি এই বয়সসীমায় থাকা শিশুদের উপর পরীক্ষা করেছে।

তারা দিনে কতক্ষণ স্মার্টফোন ব্যবহার করছে, কীভাবে ব্যবহার করছে তা দেখা হয়েছে ও তাদের স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়েছে গবেষণার কাজে। রাশিবিজ্ঞানের বিশেষ মডেল ব্যবহার করে, স্ট্যাস্টিক্যাল অ্যানালাইসিস ব্য়বহার করে তথ্যের বিশ্লেষণ করা হয়েছে।

সব তথ্যাদি বিশ্লেষণ করে গবেষকরা জানান, এই বয়সী ছেলে-মেয়েদের মধ্যে দিনে চার ঘণ্টার বেশি মোবাইল ফোন ব্যবহার করে, তাদের স্ট্রেস অনেক বেশি। তারা আত্মহত্যাপ্রবণ হয়ে ওঠে ও সহজেই তারা নেশার কবলেও পড়ে।আবার যারা একেবারেই স্মার্টফোন ব্যবহার করে না তাদের তুলনায় যারা দিনে এক-দুই ঘণ্টা ব্যবহার করে তাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা অনেকটাই কম।

সূত্র: সায়েন্স ডেইলি/ইন্ডিয়া.কম

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews