1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পাঁচ বছর পর শ্বশুরবাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা খাবেন

  • রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্বশুরবাড়ি রংপুরের পীরগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে আগামী ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তিনি। সেখানে তিনি কি খাবেন, কি করবেন এ নিয়ে কৌতূহলের শেষ নেই মানুষের।

এ বিষয়ে রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) জিন্নাত হোসেন লাভলু গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বিমানযোগে সৈয়দপুর আসবেন।

পরে সড়কপথে তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলায় রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী পথসভায় বক্তব্য দেবেন।

এরপর তিনি সড়কপথে পীরগঞ্জের ফতেহপুর জয় সদনের উদ্দেশ্যে রওনা দেবেন। শ্বশুরবাড়ি ফতেহপুর জয়সদনে পৌঁছে তিনি আন্তর্জাতিক খ্যাতনামা পরমাণু ও পদার্থ বিজ্ঞানী স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করবেন। পরে জয়সদনে দুপুরের খাবার খাবেন।

দুপুরের খাবার হিসেবে তিনি রুটির সঙ্গে ছোট মুরগির মাংস খাবেন বলে জানা গেছে। এরপর বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য দেবেন। এরপর তিনি সড়কপথে সৈয়দপুর হয়ে বিমানে ঢাকায় ফিরবেন।

সূত্র : আরটিভি অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews