1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শ্বশুরবাড়িতে দাওয়াত দিয়ে জামাইকে পিটিয়ে হত্যা

  • শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

শ্বশুর বাড়ির সঙ্গে জামাইয়ের বিরোধ তাই শ্বশুরবাড়িতে সমাধানের কথা বলে জামাইকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ বাড়ির লোকজনের বিরুদ্ধে।

নিহত আলম হোসেন (২৯) পেশায় একজন দিনমজুর। এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের একজন নাবালক রয়েছে বলে জানা গেছে।
১৪ ব্যক্তির ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, রোববার ভারতের আনন্দপুর থানার গুলশন কলোনিতে এই ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, পেশায় দিনমজুর আলমকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। আলমের বোনের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ছয়জজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমের সাথে ২০১৪ সালে বিয়ে হয় গুলশন কলোনির বাসিন্দা গুড়িয়া বিবির। ওই দম্পতির তিনটি শিশুসন্তান রয়েছে। আলমের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তাদের বনিবনা হচ্ছিল না। আলম প্রায়ই নেশা করে থাকতেন। এই নিয়ে তাদের অশান্তি লেগে থাকত। এই কারণে গত কয়েক মাস ধরে মা-বাবার কাছে থাকছিলেন গুড়িয়া।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় আলমকে শ্বশুরবাড়ির লোকজন ডিকে নিয়ে আসে এরপর তাকে মদ খাইয়ে নেশাগ্রস্ত করে পরিবারের সদস্যরা মারধর করেন। আলমের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

পরে অচেতন অবস্থায় গুড়িয়া বিবির পরিবার রিকশায় আলমকে তার বাড়ি পাঠিয়ে দেন। সোমবার আলমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ওই রাতেই সেখানে মারা যান তিনি।

মঙ্গলবার সকালে আলমের বোন শাবানা পরভিন তার ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আনন্দপুর থানায় লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।

তদন্তকারীরা জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঠিক কোথায় আঘাত লেগে আলমের মৃত্যু হয়েছে, তা ময়না তদন্তের রিপোর্ট আসার পরে জানা যাবে।

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews