1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দেশে ফিরেছেন এশিয়া চ্যাম্পিয়নরা

  • সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩০২ বার পড়া হয়েছে

দেশে ফিরেছেন এশিয়া চ্যাম্পিয়নরা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সফল মিশন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ দল। সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে এশিয়ান চ্যাম্পিয়নরা।

সেখান থেকে ক্রিকেটারদের সরাসরি মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামের বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ডিনারের আমন্ত্রণ পেয়েছেন যুব চ্যাম্পিয়নরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে সেই আমন্ত্রণে যোগ দেবে তারা। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

যুব এশিয়া কাপে অংশ নেওয়ার সময়ে ফেভারিট তকমা পায়নি লাল-সবুজেরা। তবে আসরের শুরু থেকেই বাংলাদেশের পারফরম্যান্স চোখে পড়ার মতোই ছিল। গ্রুপপর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতেছিল বাংলাদেশ। এরপর প্রথম সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে জুনিয়র টাইগাররা।

রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার আশিকুর রহমানের ১২৯ রানে ভর করে ৮ উইকেটে ২৮২ রান তুলেছিল বাংলাদেশের যুবারা। জবাবে রান তাড়ায় আমিরাতকে ২৪ দশমিক ৫ ওভারে ৮৭ রানে অল-আউট করে ১৯৫ রানে জিতেছে বাংলাদেশ।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews