1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের ভাঙ্গন কবলিত চরঅঞ্চল পরিদর্শন করলেন জেলা প্রশাসক গালিভ খাঁন

  • শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩২৪ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রত্যন্ত চরঅঞ্চল সদর উপজেলার নারায়ণপুর, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। শনিবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ২টি ইউনিয়নের ১৩টি গ্রাম পরিদর্শন করেন।

পরিদর্শন কালে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ভাঙ্গন কবলিত মানুষের সাথে কথা বলেন এবং তাদের দুঃর্দশার কথা শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। যেন তারা নিরাপদে থাকতে পারেন এবং সর্বাত্মক সহযোগিতা করার ওয়াদা দিয়ে তাদের আস্বস্ত করেন।

জেলা প্রশাসক আরো জানান, এই অঞ্চলের ৫০ থেকে ৬০ হাজার মানুষ, গবাদিপশু এবং অত্যন্ত উর্বর ভূমিসহ, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি স্থাপনাসহ মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছায় তিন শতকোটি টাকা ব্যয়ে সাবমেরিন বিদ্যুৎ সংযোগ রয়েছে। এগুলোকে রক্ষা করতে হবে। পরিদর্শনকালে জেলা প্রশাসক ভাঙ্গন কবলিত পাঁকা-নারায়নপুন পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার মানুষের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেসুর রহমানকে সাথে নিয়ে তাদের ইতোমধ্যে নেয়া উদ্যোগ সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং পাঁড় বাঁধ রক্ষায় সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

ভাঙ্গন পরিদর্শন কালে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো: জুবায়ের হোসেন, পানি উন্নয়ন বোর্ড, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেসুর রহমান, সহকারী কমিশনার মিঠুন মৈত্র, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews