1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

  • বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২১৩ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশের সময় ভোররাত চারটার আগে জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাস হয়।

প্রস্তাবটি পাস হওয়ার পক্ষে ভোট দিয়েছে ১৫৩টি দেশ। তবে বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১০টি দেশ। ভোট ভোটদানে বিরত ছিল ২৩টি দেশ। খবর রয়টার্সের।

এর আগে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ওঠা প্রস্তাবে বেশির ভাগ সময় জাতিসংঘের ১৪০টি বা তারও বেশি দেশ ভোট দিয়েছিল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে তোলা প্রস্তাবের পক্ষে ভোট সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

প্রসঙ্গত, গাজায় দুই মাসের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটির ১৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যাদের অধিকাংশ নারী ও শিশু।

এছাড়া হামলায় ২৩ লাখ বাসিন্দার ৮০ ভাগই উদ্বাস্তু হয়েছেন। এই প্রস্তাব যখন পাস হলো, তখন নির্বিচারে গণহত্যার জন্য আন্তর্জাতিকভাবে চাপে রয়েছে ইসরাইল।

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews