1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

ব্র্যান্ড পছন্দ না হওয়ায় ফোন ফেরত দিল চোর

  • বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে

পছন্দের ব্র্যান্ডের না হওয়ায় চুরি করা মোবাইল ফোন মালিককে ফেরত দিয়ে গেছে চোর! গত মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক দম্পতির সঙ্গে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম কেএটিভি।

ভুক্তভোগী নারী সাংবাদিককে জানান, তিনি সকালে কাজ শেষে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। তাঁর স্বামী গাড়ি পার্ক করে বাসায় ফেরার সময় মুখোশ পরা অস্ত্রধারী দুই ব্যক্তি তাঁর স্বামীর দিকে এগিয়ে আসে। অজ্ঞাতপরিচয় সেই ব্যক্তিরা তাঁর স্বামীর পকেটে থাকা সবকিছু নিয়ে নেয়। এমনকি তাঁদের গাড়ির চাবি নিয়ে গাড়িটি রাস্তার পাশে রাখে।

চোরেরা তাঁর স্বামীর মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। কিন্তু কিছুক্ষণ পর এসে ফোনটি ফেরত দিয়ে যায়। তারা জানায় মনমতো ব্র্যান্ডের না হওয়ায় এই ফোন তারা নেবে না! চোরদের একজন বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িতে ছিল।

নারীটি গণমাধ্যমকে বলেন, ‘ওরা মোবাইল ফোনটি দেখে বলে, এটা অ্যান্ড্রয়েড? আমরা এটা চাই না। আমি ভেবেছি এটা আইফোন!’প্রতিবেদন অনুসারে, কয়েক মুহূর্তের ঘটনাটি ওই নারীর জীবন উলটপালট করে দিয়েছে। তিনি বলেন, ‘আমার উপার্জন এতটুকুই। আমি (ফুড ডেলিভারি) উবার ইটস ও ইনস্টাকার্টে কাজ করি।’

গত অক্টোবরে চোরেরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুচ্চি ব্র্যান্ডের এক দোকান থেকে ৫০ হাজার ডলার মূল্যের মালামাল চুরি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা একদল মানুষ নিরাপত্তা প্রহরীর বাধা উপেক্ষা করে দোকানে ঢুকছে। তারা তড়িঘড়ি করে দোকানের মালামাল নিয়ে চলে যায়।

সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ বলে, চোরেরা ব্যাগ ও অন্যান্য দামি পণ্য চুরি করেছে। চোরেরা এক মিনিটেরও কম সময়ের মধ্যে এসব করেছে বলে জানায় পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ বছর এমন চুরি–ডাকাতির ঘটনা ৭০ শতাংশ বেড়েছে। পরিসংখ্যান বলছে, এর সঙ্গে খুনের ঘটনাও বেড়েছে ৩২ শতাংশ এবং আগ্নেয়াস্ত্রসহ হামলার ঘটনা বেড়েছে ৩ শতাংশ।

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews