1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তামিমের ভবিষ্যৎ নিয়ে যা বলছে বিসিবি

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

তামিমের ভবিষ্যৎ নিয়ে যা বলছে বিসিবি

বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা ছিল। এরপর ধারণা করা হয়েছিল, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন তিনি। তবে কিউইদের বিপক্ষে আসন্ন সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নেন দেশসেরা এই ওপেনার। এমনকি কিউই সফরেও তাকে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়নি।

তামিমের এই খবর গণমাধ্যমে অনেক দিন থেকেই চলছে। তিনি কবে নাগাদ জাতীয় দলে ফিরবেন— সে বিষয়ে এখনও নিশ্চিত নয় স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে তামিমের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জালাল ইউনুস। এ সময় তামিমের বিষয়ে তার ভাষ্য, আমরা অপেক্ষা করছি, যেহেতু আপনারা মিডিয়ায় দেখেছেন, তামিম বলেছেন, প্রেসিডেন্টও (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) বলেছেন,

তার (তামিম) সঙ্গে একটা মিটিং হয়েছে। সেখানেই তামিমের ক্রিকেট নিয়ে, ফিউচার নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। তবে সেখানে কী আলাপ-আলোচনা হয়েছে; আমি ঠিক জানি না। তার থেকেই জানতে হবে, সামনে তার কমিটমেন্ট কী ক্রিকেট নিয়ে? এটার ওপর ভিত্তি করেই ডিসিশন নিতে হবে এক বছরের চুক্তির বিষয়ে।

জাতীয় দলে আর তামিমকে দেখা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুসের দাবি, আমরা হয়ত জানুয়ারি মাসের মধ্যেই জানতে পারব। তার মানে এটা আরও ১০ থেকে ১৫ দিন পরের ব্যাপার। ফিউচারে তার কী কমিটমেন্ট, তার কোনো প্ল্যান আছে কি-না, এগুলোও জানতে হবে। এগুলো জানার ওপরেই নির্ভর করছে, আমরা তাকে কীভাবে চুক্তিতে আনব।

চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপে খেলা হয়নি তামিমের। এখনও সেই চোট থেকে ফেরার প্রক্রিয়ায় আছেন তিনি। যদিও ওই অবস্থা নিয়েই সাবেক টাইগার অধিনায়ক ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ খেলেছিলেন। এরপর নতুন করে চোট না থাকলেও বিশ্বকাপে খেলা হয়নি তার।

চলমান জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) তাকে দেখা যায়নি। তাই তার মাঠে ফেরা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা এখনও রয়ে গেছে! অনেকে তো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসমাপ্তিও দেখে ফেলেছেন। বিসিবির সঙ্গে বসে তামিম কি সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার বিষয়।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews