প্রাধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসেছেন। বৃহস্পতিবার বিকালে সেখানে পৌঁছেন প্রথমেই বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে নেতাকর্মীদের সাথে একান্ত মত বিনিময় করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে দুই দিনের সফরে গণভবন থেকে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৩টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। এ সময় বৃষ্টিস্নাত অভ্যর্থনায় সিক্ত হন প্রধানমন্ত্রী।
বিকাল ৪টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী এ সরকারি পোটকল সহ দলীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাড়ি বঙ্গবন্ধু কমপ্লেক্সে যান তিনি। সেখানে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও লক্ষ্য অর্জনে দলকে আরও শক্তিশালী করতে হবে। নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের বিকল্প নেই, যে কারনে সকলকেই কাঁধে কাধ মিলিমে সকল ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয় করতে হবে।




Leave a Reply