1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জমা পড়েছে ২৭১৩টি মনোনয়ন, তথ্য গোপন করলেই বাতিল

  • শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেছে নির্বাচন কমিশন। এই কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার থেকে, যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। মোট মনোনয়নপত্র জমা পড়েছে ২ হাজার ৭১৩টি।

এরমধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৯৬৬ এবং স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন। তথ্য গোপন করলেই যে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হতে পারে।

শনিবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে জানা গেছে এ তথ্য। রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্টদের নিয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন। মূলত এর মাধ্যমে শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীদের তালিকা জানানো হবে।

যাচাই-বাছাইয়ে দেখা হচ্ছে কয়েকটি বিষয়। যেমন, এখন স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের তথ্য ঠিক কি না কিংবা কেউ তথ্য গোপন করেছেন কি না। এছাড়া কোনো প্রার্থী ফৌজদারি মামলার আসামি বা ঋণখেলাপি কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

ইসি জানায়, আওয়ামী লীগ ২৯৮টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। আর সংসদের বিরোধীদল জাতীয় পার্টি (জাপা) জমা দেয় ২৮৬টি আসনে।ইসি জানায়,

দ্বাদশ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ৩০টি নিবন্ধিত দলের ১৯৬৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ৭৪৭ জন।

ঘোষিত তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে। ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চালানো যাবে ৫ জানুয়ারি পর্যন্ত।

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews