1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিমানে মাঝ আকাশে স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়া, জরুরি অবতরণ

  • বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৬১ বার পড়া হয়েছে

বিমানে মাঝ আকাশে স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়া, জরুরি অবতরণ

নানা কারণে বিমান জরুরি অবতরণ করে, তাই বলে স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে! ঝগড়ার কারণে যদি একটি যাত্রী ভর্তি বিমানকে জরুরি অবতরণ করাতে হয় তাহলে সেটি অবশ্য খবরে পরিণত হবে। শুনতে অবাক লাগলেও সম্প্রতি বাস্তবেই এমন ঘটনা ঘটেছে।

বুধবার এমন এক ঘটনা ঘটে মিউনিখ থেকে ব্যাংককগামী লুফথানসার একটি উড়োজাহাজে। স্বামী-স্ত্রীর ঝগড়ার কারণে সকাল ১০টা ২৬ মিনিটে দিল্লিতে অবতরণ করাতে হয় বিমানটি।

এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, এটিসিকে জানাতে বাধ্য হন বিমানের পাইলট।

পুলিশ সূত্রে জানায়, উড়োজাহাজে ৫৩ বছর বয়সী এক জার্মান নাগরিক তার স্ত্রীর সঙ্গে চিৎকার শুরু করেন। ঝগড়ার একপর্যায়ে লাইটার দিয়ে একটি কম্বল পোড়ানোর চেষ্টা করেন তিনি। পরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে ওই দম্পতিকে নামিয়ে দেওয়া হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, জার্মান ওই নাগরিকের স্ত্রী থাই নাগরিক। মাঝ আকাশে তাদের মধ্যে তর্ক শুরু হয়। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

স্বামীর আচরণে আতঙ্কিত হয়ে প্লেনকর্মী এবং পাইলটের সাহায্য চান নারী। দম্পতিকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন কর্মীরা।

এই পরিস্থিতিতে প্রথমে পাকিস্তানের একটি বিমানবন্দরে নামাতে চেয়েছিলেন পাইলট। কিন্তু পাক বিমানবন্দর থেকে অনুমতি মেলেনি। পরে দিল্লিতে অবতরণের অনুমতি পান পাইলট। দিল্লিতে পৌঁছে ওই ব্যক্তিকে প্লেন থেকে নামিয়ে দিয়ে ফের উড়াল দেয় বিমানটি।

পরে দিল্লিতে নিরাপত্তারক্ষীদের কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন ওই ব্যক্তি। এছাড়া তাকে জার্মানিতে পাঠিয়ে দেওয়া হবে কি না, সে বিষয়ে জার্মান দূতাবাসের সঙ্গে আলোচনা হচ্ছে।

 অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews