1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইতিহাসে ফেল করায় এইচএসসি ছাত্রীর আত্মহত্যা

  • মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে

ইতিহাসে ফেল করায় এইচএসসি ছাত্রীর আত্মহত্যা

নড়াইলের লোহাগড়ায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় সুরাইয়া আক্তার আশা (১৮) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (২৭ নভেম্বর) ওই উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সুরাইয়া আক্তার ওই ইউনিয়নের মাকড়াইল(খান পড়া) গ্রামের মো. ফিরোজ খানের মেয়ে। তিনি উপজেলার লক্ষীপাশা মহিলা ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সোমবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরাইয়া আক্তার আশা লক্ষীপাশা মহিলা ডিগ্রি কলেজে থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

গত রোববার (২৬ নভেম্বর) সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে একটি বিষয়ে (ইতিহাস) অকৃতকার্য হন আশা। স্বজনদের সান্ত্বনা শর্তেও নিজের ফলাফলের ওপর অভিমান করে রাতের খাবার না খেয়েই শুয়ে পড়েন।

সকালে স্বজনরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে মৃত অবস্থায় আশাকে উদ্ধার করেন।মৃতের বড় বোন সময় সংবাদকে বলেন, ‘আমার ছোট বোনের শারীরিক অসুস্থতার কারণে ইতিহাস পরীক্ষা ভালো হয়নি।

তার ফলাফল অন্য বিষয়ে ভালো হলেও এক বিষয়ে ফেল সে নিজের থেকে মেনে নিতে পারেনি। গতকাল থেকে আমরা সবাই অনেক বুঝিয়ে স্বাভাবিক করছিলাম, কিন্তু সকালে সে দুনিয়া থেকে এভাবে চলে গেল।’

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দীন বলেন, ‘মৃত এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাতে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিমানে আত্মহত্যা নাকি অন্য কোনো বিষয় আছে তা আমরা তদন্ত করে দেখছি।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews