1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভোলাহাট কলেজে ১৭ জন শিক্ষক থাকলেও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন ৫ শিক্ষার্থীর,তার মধ্যে ফেল-৩ জন

  • রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে

ভোলাহাট কলেজে ১৭ জন শিক্ষক থাকলেও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন ৫ শিক্ষার্থীর,তার মধ্যে ফেল-৩ জন

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে শিক্ষকের সংখ্যা ১৭ জন। এ বছর কলেজটি থেকে এইচএসসি পরীক্ষায় মাত্র ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে অকৃতকার্য হয়েছে ৩ শিক্ষার্থী।

রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায়- ভোলাহাট কলেজ থেকে দুটি বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন মাত্র ৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে বাণিজ্য শাখা থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলে তিনি কৃতকার্য হন। এছাড়া সাধারণ বিভাগ থেকে অংশ নেয় ৪ জন। তাদের মধ্যে একজন পরীক্ষায় পাস করলেও ৩ জনই অকৃতকার্য হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের ইমামনগর বাজার এলাকায় কলেজটি ২০০৫ সালে স্থাপিত হয়। এবছরের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে বাণিজ্য ও সাধারণ শাখা থেকে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার্থী না থাকায় বিজ্ঞান বিভাগ থেকে কেউ পরীক্ষায় বসেনি।

এ বিষয়ে ভোলাহাট কলেজের অধ্যক্ষ মাসুদ রানা মুঠোফোনে বলেন- এ বছর যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলো তাদের পড়াশোনায় তেমন আগ্রহ ছিলো না। যার কারণে ৫ জন শিক্ষার্থীর মধ্যে ২জন পাস করেছে এবং বাকি ৩ জন ফেল করেছে।

তিনি আরও বলেন- দীর্ঘদিন ধরে কলেজটিকে ধরে রেখেছি আমরাই। কলেজটিতে বর্তমানে ১৭ জন শিক্ষক আছে। এমপিওভুক্ত কলেজ না হওয়ায় এখানে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ খুবই কম। যার কারণে বেশি শিক্ষার্থী নেই এই কলেজে।

ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ার জাহান বলেন, কলেজটি দীর্ঘদিন এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, এলাকার সচেতন মহল কলেজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন।

আর একারণেই কলেজের এতটা ভরাডুবি।চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা বলেন- ভোলাহাট কলেজ সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews