1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিরাজগঞ্জ বিএনপি থেকে অব্যাহতি নিলেন দুই নেতা

  • বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১২৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ  বিএনপি থেকে অব্যাহতি নিলেন দুই নেতা

মো:দিল,সিরাজগঞ্জ

 সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির কার্যকারী কমিটির সদস্য মো. জহুরুল ইসলাম তাঁর স্বীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন।

গত ১৫ নভেম্বর তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরবার লিখিত পত্রটি ডাকযোগে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে তাঁর নিজ বাস ভবনে পদত্যাগপত্রের বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে প্রকাশ করেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভবিষ্যতে আর বিএনপির রাজনীতি করবেন না বলেও জানান তিনি।

জহুরুল ইসলাম উপজেলার তালম ইউনিয়নের চককলামুলা গ্রামের মৃত আলীমদ্দিনের ছেলে।

অপর দিকে একই ইউনিয়নের বিএনপির কর্মী ও কুন্দাশন গ্রামের মো. ময়দান আলীর ছেলে সাইফুল ইসলামও বিএনপির কর্মী পদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত পত্রটি ডাকযোগে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরবার পাঠিয়েছেন।  

পদত্যাগপত্রের প্রসঙ্গে জহুরুল ইসলাম জানান, তাড়াশ উপজেলার বিএনপির কার্যকারী কমিটিতে ৮৯ (ঊননব্বই) নং নম্বর সদস্য হিসেবে আমার নাম দেওয়া আছে। যাহা আমি অবগত নই এবং আমি এ পদ গ্রহণ করি নাই।

যেহেতু আমি নাটোর জেলার সিংড়া উপজেলার অন্তগত ১নং সুকাশ ইউনিয়নের নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে ২০১০ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মহদোয়ের মনোনিত প্রার্থী হিসেবে নিয়োগ পেয়ে প্রধান শিক্ষিক পদে কর্মরত আছি।

এছাড়াও আমি একজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সকল কর্মকাণ্ডে অংশীদায়িত্ব পালন করে আসছি।

এমতাবস্থায় আমি তাড়াশ উপজেলা বিএনপির কার্যকারী কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি পত্রটি ডাকযোগে তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠিয়েছি।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল বলেন, জহুরুল উপজেলা বিএনপির কার্যকারী কমিটির সদস্য ছিলেন।

তিনি বরাবরই সুবিধাবাদী। তবে আমরা এখনও পর্যন্ত তাঁদের পত্রটি হাতে পায়নি। পেলে দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews