1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক

  • শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইমদাদুল হক আজ শনিবার (১১ নভেম্বর, ২০২৩) ভোর পাঁচটার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রফেসর ইমদাদুল হক ছিলেন একজন বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ২০২১ সালের ১ জুন চার বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান তিনি।

গত সেপ্টেম্বরের শুরুর দিকে প্রফেসর ইমদাদুল হকের ক্যানসার ধরা পড়ে। ১২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সেখানে তাঁর রেডিওথেরাপি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ১২ অক্টোবর তিনি দেশে ফিরে আসেন।

প্রফেসর ইমদাদুল হকের জন্ম পাবনা জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৮ সালে এমএসসি এবং ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে তিনি একাধিক পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন।

প্রফেসর ইমদাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি ও সদস্য, বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।দেশ-বিদেশে বিভিন্ন জার্নালে তাঁর ৮০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

প্রফেসর ইমদাদুল হকের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর মরদেহ আজ শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বেলা ১১টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

প্রফেসর ইমদাদুল হকের মৃত্যুতে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।  

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews