1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যথাযোগ্য মর্যাদায় ‘জেল হত্যা দিবস’ পালন মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের

  • বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদায় ‘জেল হত্যা দিবস’ পালন মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের 

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধি যুক্তরাষ্ট্র:

 গত ৩ নভেম্বর ২০২৩,শুক্রবার জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা ও শোক সভার আয়োজন করে মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি শেখ সেলিম এবং সভাপরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম তাপস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড.সিদ্দিকুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক এম খান,

ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাসেম আহম্মেদ এবং সাধারণ সম্পাদক জি আই রাসেল ।খবর বাপসনিউজ ।

অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে প্রবাসী সরকারের চার প্রধান জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ,

ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানের আত্মার মাগফেরাত কামনা করে নিজ নিজ ধর্মমতে দোয়া ও প্রার্থনা করা হয়।অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,

তার পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, জেল হত্যা বাংলাদেশের ইতিহাসের এক মর্মান্তিক ঘটনা যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।

বাংলাদেশের বর্তমান প্রজন্মের কাছে তাদের অবদানের প্রকৃত ইতিহাস তুলে ধরার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন বক্তারা এবং এ নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।  বক্তারা মহান মুক্তিযুদ্ধে চার নেতার অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ও বক্তব্য রাখেন শাহানারা রহমান, জিয়া করিম, মুজাহিদুর রহমান, আজাদ সাহ্,

রেজা করিম, মোহাম্মদ নিজাম উদ্দিন, মেসবাহ্ উদ্দিন বাহার, সাইফুল ইসলাম, আব্দুল হালিম, সালেহ্ আহম্মেদ প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews