1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আজাদ ও রফিক প্রবাসী বাংলাদেশিদের জন্য সংসদে সংরক্ষিত আসন চেয়ে রিট করেছেন

  • রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

আজাদ ও রফিক প্রবাসী বাংলাদেশিদের জন্য সংসদে সংরক্ষিত আসন চেয়ে রিট করেছেন

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি যুক্তরাষ্ট্র :

জাতীয় সংসদে নন রেসিডেন্ট বাংলাদেশিজ (এনআরবি) তথা প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন চেয়ে রিট করা হয়েছে। যুক্তরাষ্ট্রর ভার্জেলিয়  প্রবাসী জনৈক আবুল কালাম আজাদসহ কয়েকজন এ রিটটি করেন।খবর বাপসনিউজ ।

গত রোবরার ,৫ নভেম্বর ২০২৩,বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। রিট আবেদনের পক্ষে  আইনজীবী হচ্ছেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

গত ১৫ অক্টোবর আবুল কালাম আজাদ ও এসএম রফিকুল পারভেজ ‘প্রবাসীদের মধ্য থেকে প্রবাসী কল্যাণমন্ত্রী নিয়োগ করাসহ জাতীয় সংসদে প্রবাসীদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষণের আবেদন’ শীর্ষক একটি আবেদন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব বরাবর দেন।

ওই আবেদনে বলা হয়, ‘আমরা, আবুল কালাম আজাদ ও এসএম রফিকুল পারভেজ, বাংলাদেশের নাগরিক যুক্তরাষ্ট্র প্রবাসী, বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধা।

‘বাংলাদেশের সব মানুষের মানবাধিকার ও নাগরিক অধিকার সমগোত্রীয় এবং মৌলিক অধিকারের অন্তর্গত নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিক আইনগত সংবিধানগতভাবে সুরক্ষিত অধিকার সমানভাবে ভোগ করবে। কিন্তু প্রায় আড়াই কোটি প্রবাসী বাংলাদেশি অন্যান্য নাগরিকের মতো সমান সুযোগ-সুবিধা ভোগ করছেন না।’

আবেদনে আরও বলা হয়, ‘রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের জন্য সংসদের আসন সংরক্ষণ না করা বৈষম্যমূলক আচরণ। এটি বাংলাদেশের সংবিধানের ২৭, ২৮ ও ২৯ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী। রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবেন। কিন্তু প্রবাসী ভাই-বোনরা সমান অধিকার ভোগ করতে পারছেন না।

‘প্রবাসী ভাই-বোনরা দেশে-বিদেশে বহুবিধ সমস্যায় জর্জরিত। প্রবাসীদের কথা বলার জন্য সংসদে কোনো প্রতিনিধি নেই। তাই প্রবাসীদের জন্য সংসদে আসন সংরক্ষণ করা হোক। প্রবাসীদের জন্য সংসদে নির্দিষ্ট আসন সংরক্ষণ করার আবেদন যৌক্তিক ও ন্যায়সঙ্গত আবেদন।’

এ আবেদনে সাড়া না পেয়ে তারা গত বুধবার (১ নভেম্বর) হাইকোর্টে রিট করেন। রিট আবেদনে রিটকারীদের আবেদন কেন নিষ্পত্তির নির্দেশ দেয়া হবে না এবং প্রবাসীদের জন্য

জাতীয় সংসদে সংরক্ষিত আসনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না – এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews