যশোরের পুলিশ প্লাজায় ‘শারদীয় উৎসব’ অফারের যেকোনো পণ্যের উপর দেয়া কুপনের ড্র অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় গাড়িখানার পুলিশ প্লাজা মাঠে এ ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন(ক্রাইম এন্ড অপারেশন)। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন।
পুলিশ প্লাজা থেকে পণ্য কিনে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ জিতেছেন শহরের বাড়ান্দী মোল্লা পাড়ার খুকুমনি। তার কুপন নম্বর ৩৯১৩৪। বুধবার সকালে পুলিশ প্লাজা থেকে পুরস্কার বুঝে নেন তার স্বামী সন্তানেরা। এছাড়া দ্বিতীয় পুরষ্কার একটি ওয়াশিং মেশিন পেয়েছেন সুমি আক্তার। যার কুপন নাম্বার ২৫৩৮৭। ৩য় পুরস্কার একটি মাইক্রোওভেন জিতেছেন ইমন।
তার কুপন নাম্বার ৪০৫৫৩। এছাড়া বিজয়ীদের কুপন নম্বরগুলো হলো, ৩৮৪৮০, ৪৮৫৪৮, ২৩২০৪, ২৮৫৯১, ২৫৯৭৩, ৪৪৭২২, ৪৭৬৯৫, ১৮৭২৭, ২৬২৮২, ৩৮৩০৩, ৪১০১৭, ৩৯২৬২।অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন পুলিশ প্লাজার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও এনএস ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক শিমুল ভূইয়া।
এ বিষয়ে এনএস ইভেন্ট ম্যানেজমেন্টের এক্সিকিউটিভ অফিসার নিয়ামুল হাসান বলেন, পুলিশ প্লাজা থেকে যেকোনো দামের যেকোনো পণ্য কিনলেই বিনামূল্যে একটি করে কুপন দেয়া হয়েছিলো। যার ড্র মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে। তাদের সার্বিক আয়োজন সফলভাবে শেষ হয়েছে। এ আয়োজন ক্রেতাদের মধ্যে সাড়া ফেলেছে।
আগামীতেও এ ধরনের আয়োজন করা হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে অফারকে সফল করার লক্ষে সকল দোকানদার ও কর্মচারীদের ধন্যবাদ জানানো হয়। এছাড়া শ্রেষ্ট দোকান মালিক হিসেবে আরিফ হোসেন ও শ্রেষ্ট কর্মী হিসেবে সুমন হোসেনকে পুরস্কৃত করা হয়।এসময় ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক হোসেন, জলিল হোসেন, কালু মিয়া, সাজ্জাদ হোসেন, সাজু আহম্মেদ, আলামিন প্রমুখ।

Leave a Reply