1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কাল থেকে দেশজুড়ে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি বিএনপি’র

  • সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

বিএনপি রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষে টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে। আগামীকাল মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দলটি।
বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। অজ্ঞাত স্থান থেকে অনলাইনে সংবাদ সম্মেলন করেন তিনি।

রিজভী বলেন, চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল মহাসমাবেশের আয়োজন করা হয়। সেই মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের নেতা-কর্মীদের গ্রেফতার এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে রিজভী গত কয়েকদিনে বিএনপি’র নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলা ও গ্রেফতারের চিত্র তুলে ধরেন। রিজভী জানান, গতকাল মহাসমাবেশের সময় থেকে রোববার বিকেল পর্যন্ত রাজধানীসহ সারা দেশ থেকে ৯৬০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ পর্যন্ত একজন সাংবাদিকসহ চারজন মারা গেছেন।

তিনি অভিযোগ করেন, এর মধ্যে তিনজনকে পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীরা হত্যা করেছে। পুলিশ ও সরকারি দলের হামলায় তিন হাজারের বেশি নেতা-কর্মী আহত হয়েছে। গত পাঁচ দিনে দুই হাজার ৬৪০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার নয়া পল্টনে বিএনপি’র মহাসমাবেশ পুলিশী হামলায় পণ্ড করে দেওয়ার প্রতিবাদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহŸান করেছিলেন।
রোববার সকালে গোয়েন্দা পুলিশ তাঁকে গুলশানের বাসা থেকে তুলে নিয়ে যায়। শাহজাহানপুরে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসা, বনানীতে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায়, মোহাম্মপুরে দলের যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় এবং গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য ইশরাক হোসেনের বাসায় গোয়েন্দা পুলিশ তল­াশি চালায়। কিন্তু তাদের কাউকে পায়নি গোয়েন্দারা।
এই সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপি’র স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও সহ অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews