1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল সহ এক যুবককে আটক করেছে বিজিবি

  • রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ ২৮ অক্টোবর ২০২৩ তারিখ নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় যে আনুমানিক বিকাল ০৫ ঘটিকা থেকে রাত ০৮ ঘটিকার মধ্যে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সোনাপুর রাস্তা দিয়ে অস্ত্র চোরাচালানের সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ বিওপির নায়েক মোঃ সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/এমপি হতে ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের রাস্তার উপর যানবাহন তল্লাশীর কার্যক্রম শুরু করে। অতঃপর তল্লাশীর একপর্যায়ে আনুমানিক ৬.৩০ ঘটিকায় অন্যান্য যাত্রীসহ ভ্যান গাড়িতে থাকা এক যুবক হাতে ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাকে আটক করে। আটককৃত মোঃ শিহাব(২০), পিতা-মোঃ মনিরুল ইসলাম, গ্রাম-সোনাপুর, পোষ্ট-সোনামসজিদ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর ব্যাগ তল্লাশি করে বই এর ভিতরে অভিনব কায়দায় (বহনকৃত) ০১ টি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি এবং ০২ টি ম্যাগাজিন পাওয়া যায়। আটককৃত আসামী, বিদেশী অস্ত্র, গুলি এবং ম্যাগাজিন মামলা করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ০৭ মাসে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ০৮ জন আসামীসহ ১১টি দেশী বিদেশী পিস্তল, ৪৫ রাউন্ড গুলি এবং ১৫ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে। রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। ৫৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews