শ্রীশ্রী ক্ষ্মীপূজা আজ শনিবার। বিজয় দশমীতে দুর্গাদেবীর বিদায় অর্থাৎ শারদীয়া দুর্গোৎসবের ৫ দিন পর পূর্ণিমা তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। ১২ মাসে ১৩ পূজার অংশ হিসেবে এ পূজা। ক্ষ্মীদেবী ধন সম্পদের দেবতা ও নারায়ণের স্ত্রী। তিনি জগতের শ্রীবৃদ্ধি ও কল্যাণ করেন। আজ শনিবার পূর্ণিমা শুরুর হবার সঙ্গে সঙ্গে শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে নগরীর ঘরে ঘরে পূজা আরম্ভ হবে। পূর্ণিমা যতক্ষণ চলবে ততক্ষণ পূজা চলতে থাকবে। অনুষ্ঠান সূচির মধ্যে নবপত্রিকা ও ঘট স্থাপন, অঞ্জলি প্রদান ও পূজা শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। প্রসাদ সামগ্রীর মধ্যে রয়েছে নারিকেলের নাড়–, লুচি, দই, সন্দেশ, ডাল, আখ, লেবু, আপেল, কমলা, আঙ্গুরসহ অন্যান্য মিষ্টি সামগ্রী। মহানগরীর সম্ভ্রান্ত পরিবারে এবং গ্রামের প্রায় সকল বাড়িতেই এ পূজা অনুষ্ঠিত হয়। গ্রামাঞ্চলে পূজা শেষে সকল বয়সের মানুষ দল বেঁধে বাড়ি বাড়ি যেয়ে ল²ীদেবীর প্রসাদ গ্রহণ করেন। এ যেন গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য।
শ্রীশ্রী ল²ীদেবী ধন-সম্পদের দেবতা ও নারায়ণের সহধর্মিণী। সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন ল²ী দেবী সন্তুষ্ট থাকলে ধন-সম্পদের অভাব হয় না এবং পরিবার পরিজন নিয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারেন। প্রতি বৃহস্পতিবারে গৃহস্থদের বাড়িতে শ্রীশ্রী ল²ীদেবীর পাঁচালী পড়ে গৃহিণীরা ল²ীব্রত পালন করেন।
Leave a Reply