1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিরাজগঞ্জের ছয় ঘন্টার ব্যবধানে ট্রেন দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

  • শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের ছয় ঘন্টার ব্যবধানে ট্রেন দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

মো:দিল,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দে প্রায় ছয় ঘন্টার ব্যবধানে ট্রেন দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ছয়টায় উপজেলার হালুয়াকান্দি ঈদগা মাঠের পাশে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ফারজানা নামের এক নারীর মৃত্যু হয়েছে।

ফারজানা পাবনা জেলার সুজানগর উপজেলার সাবির ভিটা এলাকার বাসিন্দা। ওই নারী কামারখন্দ উপজেলার এক আত্মীয়র বাসায় বেড়াতে এসেছিলেন বলে জানান স্থানীয়রা।

এদিকে বেলা সাড়ে ১২টায় জামতৈল রেলওয়ে স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ট্রেনের খাবার পরিবেশ করা বিল্লাল হোসেন ব্রাদার্স কোম্পানির (বিবিসি) এক কর্মচারীর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম পরিচয় পাওপাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনে খাবার পরিবেশন করা সাদা পোশাক পরিহিত বিল্লাল হোসেন ব্রাদার্স কোম্পানির (বিবিসি) এক কর্মচারী প্ল্যাটফর্মে নেমে কিছু একটা কেনার চেষ্টা করেন।

এরমধ্যেই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দিলে দৌড়ে গিয়ে ট্রেনে উঠার চেষ্টা করলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায় এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। 

জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার প্রভাত কুমার দাস দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে এক নারীর মৃত্যু হয়।এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে খাবার পরিবেশ করা এক ব্যক্তি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনেই কাটা পড়ে মৃত্যু হয়।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নারীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান হয়েছে। এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়া ব্যক্তির বিষয়টি শুনেছি ঘটনার স্থলে পুলিশ পাঠানো হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews