1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিরাজগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ আবুল হোসেন

  • শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ আবুল হোসেন

মো:দিল,সিরাজগঞ্জ :

সাবেক যোগাযোগ মন্ত্রী ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেনকে (৭২)  সিরাজগঞ্জের হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) দরবার শরীফে দাফন করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বাদ জুমা জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। 

সৈয়দ আবুল হোসেনের পূর্ব ইচ্ছানুযায়ী এখানে তাকে দাফন করা হলো বলে  জানিয়েছেন হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) দরবার শরীফের খাদেম মাহফুজুর রহমান বাবলু।

দুপুর ২টায় মাজার প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। 

এর আগে বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশানের আজাদ মসজিদ, পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে শুক্রবার মাদারীপুরের ডাসার এলাকায় তৃতীয় জানাজার পর তার মরদেহ হেলিকপ্টারযোগে সিরাজগঞ্জের এনায়েতপুরে আনা হয়।

সৈয়দ আবুল হোসেন হযরত খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার জামাতা। এনায়েতপুর গ্রামে তার নিজস্ব একটি বাড়িও রয়েছে। 

দরবার শরীফের খাদেম মাহফুজুর রহমান বাবলু বলেন, দুপুর ১২টার দিকে সৈয়দ আবুল হোসেনের মরদহ হেলিকপ্টার যোগে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এসে পৌঁছায়।

সেখান থেকে এনায়েতপুর দরবার শরীফ প্রাঙ্গণে আনা হয়। এরপর জুমার নামাজের পর ঠিক ২টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে দরবার শরীফ প্রাঙ্গণেই দাফন দেওয়া হয়। এখনো তার কবরে মাটি দেওয়ার কাজ চলছে। তার পূর্ব ইচ্ছা ও পরিবারের সিদ্ধান্তে তাকে এখানে দাফন করা হলো। 

গত বুধবার (২৫ অক্টোবর) ভোরে সৈয়দ আবুল হোসেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রীর নাম খাজা নার্গিস। তার দুই মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন ও সৈয়দা ইফফাত হোসেন।

তিনি আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

সৈয়দ আবুল হোসেন ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর (বর্তমান নাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews