1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করতে আগ্রহী

  • শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৩১৭ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করতে আগ্রহী

   হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি যুক্তরাষ্ট্র :

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র তাদের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে।খবর বাপসনিউজ । গত ২৪ অক্টোবর  ২০২৩,মঙ্গলবার বিকেলে মার্কিন পররাষ্ট্র দপ্তরে জলবায়ু পরিবর্তন বিষয়ক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী এমপি এবং জলবায়ু বিষয়ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরির মধ্যে এক বৈঠকে তারা এ বিষয়ে একমত পোষণ করেন।

দুই বিশেষ দূত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)-সহ দ্বিপাক্ষিকভাবে এবং বৈশ্বিক জলবায়ু প্ল্যাটফর্মে বৃহত্তর সহযোগিতা তৈরির লক্ষ্যে প্রশমন, অভিযোজন তহবিল, প্রযুক্তি স্থানান্তর এবং জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের বিশেষ দূত সাবের চৌধুরী জলবায়ু ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নেতৃত্ব পুনর্ব্যক্ত করেন এবং বলেন যে বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতিসমূহের বাস্তবায়নে ঘাটতি পূরণে বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ এবং স্বল্পোন্নত দেশগুলির পক্ষে সোচ্চার ভূমিকা অব্যাহত রাখবে।

তিনি ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’-সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের জলবায়ু বিষয়ে বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনাব কেরিকে অবহিত করেন।

বিশেষ দূত জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সাথে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ হ্রাসে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থায়নের বিষয়ে বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছে।

বাংলাদেশের নবায়নযোগ্য খাতে বিনিয়োগের বিষয়ে জনাব কেরি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তার জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করার বিষয়ে অংশীদার হতে ইচ্ছুক।

সাবের হোসেন চৌধুরী এবং জন কেরি উভয়ই আসন্ন জলবায়ু বিষয়ক সম্মেলন (COP28) সফল করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টাকে জোরদারের মাধ্যমে ঐকমত্য গড়ে তোলা এবং বৈশ্বিক সংহতির গুরুত্ব ও প্রয়োজনীতার উপর জোর দেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এ বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে সাবের হোসেন চৌধুরী ওয়াশিংটন, ডিসি’র Senate Hart Building এ জীবাশ্ম জ্বালানির ক্রম হ্রাসকরণে অর্থায়ন এবং অগ্রগতি সম্পর্কিত বিভিন্ন দেশের সংসদ সদস্যদের নিয়ে গঠিত এ সংক্রান্ত কমিটি সভায় সভাপতিত্ব করেন।

মার্কিন সিনেটর এড মার্কি ও কানাডিয়ান সিনেটর মিজ রোজা গালভেজসহ উরুগুয়ে, বলিভিয়া, কলম্বিয়া, জাম্বিয়া এবং উগান্ডার নেতৃস্থানীয় সংসদ সদস্যবৃন্দ উক্ত সভায় অংশ নেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews