দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আরও ১ হাজার ৩০টি আসন বাড়িয়েছে সরকার। সবমিলিয়ে বর্তমানে সরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮০টিতে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন আজ বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতিটি সরকারি মেডিকেল কলেজে ২০-৬০টি পর্যন্ত আসন বেড়েছে। বর্ধিত এসব আসনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
প্রসঙ্গত, এতোদিন ভর্তি পরীক্ষার মাধ্যমে দেশের মোট ৩৭টি সরকারি মেডিকেল কলেজে প্রতি বছর ভর্তির সুযোগ পেতো মাত্র ৪ হাজার ৩৫০ শিক্ষার্থী। এমনকি আসন সীমিত হওয়ায় বহু মেধাবী সরকারি মেডিকেলে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হতো।
এ কারণে নতুন আর ১ হাজার ৩০ আসনের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।আসন বৃদ্ধির ফলে সরকারি মেডিকেলে ভর্তি পরীক্ষার চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়া মেধাবী শিক্ষার্থীরা সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পাবে বলেও মনে করা হচ্ছে।

Leave a Reply