1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

  • রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আজ রোববার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুর দেড়টার দিকে তিনি মন্দিরে উপস্থিত হন। এসময় তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এরপর তিনি পূজামন্ডপ ঘুরে দেখেন এবং পুরোহিতের সঙ্গে কথা বলে পূজার খোঁজখবর নেন। শুভেচ্ছা জানানোর মঞ্চে প্রধানমন্ত্রী পৌঁছালে তাকে নৃত্যসংগীতে স্বাগত জানানো হয়।

এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশে ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। আমরা সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। দুর্গাপূজা আমাদের একটি প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবের মাধ্যমে আমাদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়।”

তিনি বলেন, “আমি সকল ধর্মের মানুষের কাছে আহ্বান জানাই, তারা যেন এই উৎসবকে শান্তি ও সম্প্রীতির মধ্যে উদযাপন করে।”অষ্টমীর দিন সকালে গোপীবাগের রামকৃষ্ণ মঠে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা।

অষ্টমীর দিন বিশেষ আকর্ষণ থাকে কুমারী পূজা এবং সন্ধিপূজায়। বিকেল সোয়া ৫টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সন্ধিপূজা অনুষ্ঠিত হবে।

হিন্দুশাস্ত্র অনুসারে, সাধারণত ১ থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবী জ্ঞানে পূজা করা হয়। শ্রীরাম কৃষ্ণের কথামতে, কুমারী পূজার বিষয়ে বলা হয়েছে, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায় এবং মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার উদ্দেশ্য।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews