1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইসরায়েলি বিমান হামলায় হামাসের নিরাপত্তা প্রধান নিহত

  • শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় হামাসের জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জিহাদ মহেসিন নিহত হয়েছেন। হামাস সংশ্লিষ্ট একটি সংবাদমাধ্যম থেকে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তার মৃত্যুর তথ্যটি জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, গাজা সিটির শেখ রেদওয়ানে জিহাদ মহেসিনকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জিহাদ মহেসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।এছাড়া হামাসের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি পলিটব্যুরোর একমাত্র নারী সদস্যও ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যম।

ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, হামাসের সহ-প্রতিষ্ঠাতা ও নেতা আব্দেল আজিজ আল-রানতিসির বিধবা স্ত্রী ৬৮ বছর বয়সী জামিলা আল-শান্তিকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল। হামাসের সহ-প্রতিষ্ঠাতা আব্দেল আজিজও ২০০৪ সালে এক বিমান হামলায় নিহত হয়েছিলেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী।

তাদের এসব নির্বিচার হামলায় এখন পর্যন্ত সাড়ে তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু।ইসরায়েলি বাহিনীর এসব আগ্রাসনের মধ্যে গত মঙ্গলবার গাজার একটি হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ওই এক হামলাতেই একসঙ্গে প্রায় ৫০০ ফিলিস্তিনির মৃত্যু হয়।

হামলার পরপর হামাস দাবি করে, ইসরায়েলি বিমান বাহিনী এ নৃশংস ঘটনা ঘটিয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের ছোড়া রকেট লক্ষভ্রষ্ট হয়ে সেখানে পড়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews