বাঘারপাড়ায় দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মহা সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইমাম পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে গতকাল বিকেলে উপজেলা আওয়ামীলীগ কর্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। ফিলিস্তিনের বিপ্লবী জনতার পক্ষে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাঘারপাড়া ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল গফুর।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, মুফতি মাসউদুর রহমান, মনিরুল ইসলাম, মাওলানা মোতালেব, হাফেজ ইদ্রিস জামিল, মাওলান মাসুম বিল্লাহ, মাওলানা মহিবুল্লাহ হাবিবী, মুফতি তৌহিদুল ইসলাম, মাও: মতিয়ার রহমান, ফজলুল করীম, মুফতি রশিদ আহমাদ, আশরাফ আলী, মুফতি আব্দুল জলিল, আশরাফ আলী প্রমুখ।
এসময় বক্তরা বলেন, ইসরায়েলের বর্বর সৈন্যরা ফিলিস্তিনের নিরিহ মুসলমানদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। সেখানে খাদ্য, বিদ্যুত, পানিসহ প্রয়োজনীয় ঔষধসামগ্রীর যোগানও বন্ধ হয়ে গেছে। আহত নারী ও শিশুরা চিকিৎসা সহায়তাটুকুও হাসপাতাল থেকে নিতে পারছে না। বর্বর সেনারা সেখানেও বোমা হামলা চালাচ্ছে। অবিলম্বে এসকল অমানবিক কর্মকান্ড বন্ধ করতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মুসল্লীদের হাতে ইসরায়েল বিরোধী লেখা সম্বলিত প্লাকার্ড ব্যানার ফেস্টুনসহ ফিলিস্তিনের জাতীয় পতাকা বহন করতে দেখা যায়। শেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

Leave a Reply