1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ

  • বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ

মো:দিল,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাট দিঘুলিয়ায় যৌতুক না পেয়ে রেহেনা খাতুন (২৪) নামে এক গৃহবধূকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ ওঠেছে স্বামী ও তার স্বজনদের বিরুদ্ধে। পুলিশ মঙ্গলবার রাতে মরদেহ উদ্ধারের পর সকালে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।  

ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী, শ্বশুর-শ্বাশুড়ীসহ পরিবারের সকলেই পলাতক রয়েছে। মৃত রেহেনা খাতুন বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের খলিল সিকদারের মেয়ে।

মৃত রেহেনার খাতুনের মা জহুরা খাতুন জানান, ৫ বছর আগে পারিবারিকভাবে ৭০ হাজার টাকা যৌতুকের বিনিময়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাট দিঘুলিয়ার চরগ্রামের সেরাজ সরকারের ছেলে সেলিম সরকারের  সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায়ই মেয়ে রেহেনা খাতুনকে তার স্বামী,

শ্বশুর, শাশুড়ি, দেবর, ভাশুর ও ননদ মারপিট ও নির্যাতন করত। মেয়ের সুখের জন্য একাধিকবার সালিশ বৈঠক করে সংসার করার জন্য স্বামীর বাড়ীতে পাঠানো হয়। ঘটনার দিন মঙ্গলবার দুপুরের দিকে আবারও যৌতুকের দাবিতে আমার মেয়েকে মারপিট ও নির্যাতন করতে থাকে।রেহেনা প্রতিবাদ করলে তাকে সবাই মিলে মারপিট ও গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যার পর বাড়ি থেকে পালিয়ে যায় এবং আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালায়।

শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার বলেন, এ ঘটনায় নিহতের মা জহুরা খাতুন বাদী হয়ে রেহেনা স্বামী সেলিম সরকার, শাশুড়ি মনোয়ারা খাতুন, শ্বশুর সেরাজ সরকার, দেবর ইউসুফ আলী ও ননদ উর্মি খাতুন, ভাশুর রমজান আলীর নামে এজাহার জমা দিয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা আমরা নিশ্চিত নই। এজন্য মামলাটি ৩০৬ রেকর্ড করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews