1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এবার গোপনে নয়, আয়োজন করে বিয়ে করবেন শাকিব

  • বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৭৮ বার পড়া হয়েছে

এবার গোপনে নয়, ধুমধাম করেই বিয়ে করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। অকপটে এমনটাই জানালেন হালের এই জনপ্রিয় অভিনেতা।

শাকিব খান বলেন, ‘আর গোপনে কিছুই করব না। বিয়ে করলে ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে করব।পরিবার চাচ্ছে আমি সেটেল হই। আগেরবার নিজের ইচ্ছেতে করেছিলাম। এবার যা কিছু হবে পরিবারের পছন্দে হবে। হয়তো শিগগিরই হবে। আমার পরিবার চাইছে, সুন্দর গোছানো কিছু হোক। সবাই একসঙ্গে আনন্দে জীবনটা পার করে দিই। ’

পুত্র আব্রাম খান জয়ের প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘ওর সঙ্গে তো প্রতিনিয়ত ভিডিও কলে কথা হয়েছে। আমি আবার বাবা-মায়ের সঙ্গেও নিয়মিত কথা বলেছি। দেশে আমার অনেক আপন মানুষ আছে, তাদের সঙ্গে সব সময় আমার যোগাযোগ ছিল। বিদেশেও নতুন নতুন বন্ধু হয়েছে। তারা সব সময় আমাকে সাপোর্ট দিয়েছে। ’

ঢাকাই সিনেমার নবাব বলেন, ‘অনেকগুলো সিনেমা জমে গেছে। বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের সিনেমাও রয়েছে। কোনটা কিভাবে শুরু করব সবাই ধীরে ধীরে জানতে পারবে। তবে যা হবে, আগে কখনোই হয়নি। শিগগিরই এসকে ফিল্মসের ব্যানারে নাম চূড়ান্ত না হওয়া (মায়া) সিনেমার শুটিং শুরু হবে। আগামীতে তপু খানের লিডার সিনেমা আসবে। হয়তো সে আমার সঙ্গে সামনে আরো কাজ করবে। ’

মঙ্গলবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেন শাকিব খান। গতকাল দুপুরে দেশের মাটিতে পা রাখেন তিনি। তখন সময় দুপুর ১২টা ৩৮ মিনিট।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews