1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘরে ফিরেই ছেলের আকিকা দিলেন রাজ-পরী

  • বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজেদের প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরেই দুটি খাসি জবাই করে আকিকা দিয়েছেন পরী-রাজ দম্পতি। একই দিনে মিলাদ মাহফিলের আয়োজনও করেন তারা। তাদের এই আয়োজনে উপস্থিত ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, রেদওয়ান রনি, রায়হান রাফি, অভিনেত্রী তমা মির্জাসহ অনেকে।

গতকাল বুধবার (১৭ আগস্ট) সকালে নিজেদের প্রথম সন্তান রাজ্যকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেন এই তারকা দম্পতি।

তাদের শুভেচ্ছা জানিয়ে চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘অনেক কথা মুখ দিয়ে বলতে হয়না। কারণ, এর গভীরতা বলে বোঝানো যায় না। তা শুধুই অনুভবের ব্যাপার। আজ পরীমনি আর রাজ এর রাজপুত্র রাজ্যের আকিকা হলো। সকালে দুইটা খাসী জবাই করা হলো আর মিলাদের ব্যবস্থা ছিল। ছোট্ট পরিসরে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো। অনেক আনন্দ পেলাম। ’

রাজ-পরীর সন্তানকে আশীর্বাদ জানিয়ে তিনি আরও লেখেন, ‘অনেক অনেক আশীর্বাদ রাজ্য তোমার জন্যে। মায়ের মত সাহসী আর সুন্দর মনের মানুষ হও, নিরাপদে থেকো। আর বাবার মত সাহসী প্রেমিক আর কেয়ারিং হও, এই প্রার্থনা। আর নানীমাকে কিন্তু ভুলে যেওনা! হুম! আদর আদর আদর। ’

গত বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। জন্মের একদিন পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের পুরো নামসহ ছবিও প্রকাশ করেন পরী-রাজ দম্পতি। এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন পরীমনি ও রাজ। চলতি বছরের ১০ জানুয়ারি চিত্রনায়ক শরীফুল ইসলাম রাজের সঙ্গে নিজের বিয়ের সংবাদ জানান তিনি।   সেই সঙ্গে অনাগত সন্তানের খবরটিও জানান সাংবাদিকদের।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews