ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন চার জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাড়াল মোট ৮২ জনে।
মৃত এই চারজন হলেন- গোলাপী বেগম (৭০), হাবিবুর রহমান (৫০), রুপা আক্তার(২২) ও রাজ্জাক মোল্লা (৭০)। এরা সকলেই এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২শ ৪৩ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সরকারী হিসাবমতে ০৭শ ৪ জন।
আজ শনিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের
পরিচালক ডা. এনামুল হক। তিনি জানান, ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার ব্যক্তি মারা গেছেন।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫৯ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ২শ ৯৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২শ ৪৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭শ ৪ জন।
তিনি আরও জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৮২ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা।জেলায় ডেঙ্গুরোগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ২শ ১৮ জন। এর মধ্যে ১৫ হাজার ৪শ ৩২ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন।

Leave a Reply