1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ট্রাক চালকের মরদেহ ফেরতের দাবিতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে

  • শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশি ট্রাক চালকের মরদেহ ফেরতে বিএসএফ বাধা দেওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে বেনাপোল ট্রাক লরী মোটর শ্রমিক সংগঠনের নেতারা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১ টা থেকে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ রেখেছে ট্রাক লরী মোটর শ্রমিক সংগঠনের নেতারা।তাদের দাবি মৃত ট্রাক চালকের মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত কোন আমদানি-রপ্তানি হবে না।

বেনাপোল ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো: শাহিন হোসেন জানায়, গতকাল বুধবার (১১ অক্টোবর) সকালে ফরিদপুরের গোল্ডেন জুট ইন্ডাস্ট্রিজ থেকে একটি ট্রাকে পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যায়। তার ট্রাকে থাকা মালামাল খালি না হওয়ায় সে পেট্রাপোল বন্দরে রাতে অবস্থান করছিলেন। হঠাৎ রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মরদেহটি ফেরত চেয়ে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষকে অনেকবার অনুরোধ করা হলেও ফেরত দিচ্ছেনা।

এদিকে বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বিষয়টি নিয়ে আমাদের কাছে এসেছিলেন। এখানকার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ স্পস্ট করে তাদের জানিয়ে দিয়েছেন মরদেহ ফেরত না দেয়া পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

ভারতের পেট্রাপোল বন্দর সূত্র জানায়, গতকাল বাংলাদেশি ট্রাক চালক নাজমুস শাহাদাত বাবুল ফরিদপুরের গোল্ডেন জুট মিলের পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে আসে। তার ট্রাকে থাকা মালামাল খালি না হওয়ায় সে পেট্রাপোল বন্দরে রাতে অবস্থান করছিলেন। হঠাৎ রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। ময়না তদন্ত এবং আইনী প্রক্রিয়া সম্পন্নের পর লাশ হস্তান্তর করা হবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম বাংলাদেশি ট্রাক চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত জানান, যথাযথ ময়না তদন্ত সম্পন্ন এবং আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ভারতের বন্দর কর্তৃপক্ষ হস্তান্তর করবেন বলে আমাদেরকে জানিয়েছেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews