1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে চোরের পরিবারের সংবাদ সম্মেলন এযেনো “চোরের মার বড় গলা”

  • মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে চোরের পরিবারের সংবাদ সম্মেলন এযেনো “চোরের মার বড় গলা”

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশ্যে দিবালোকে দোকান থেকে টাকা চুরির ঘটনায় টাকা চুরিতে অভিযুক্ত ব্যক্তি, সংবাদ সম্মেলন করে সাফাই গেয়ে ঘটনা মিথ্যা এবং সাজানো বলে দাবি করেছেন। টাকা চুরির ঘটনায় জহির রাইহান মেরাজ (৩০) নামে এক চোর সোমবার

(৯ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে একটি বিল্ডিং এ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মেরাজ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর-মালোপাড়া মহল্লার শাহালাল হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে শাওন ট্রেডার্সের কর্মচারী মেরাজ ও তার পরিবার লিখিত বক্তব্যে বলেন, ২৮ সেপ্টেম্বর জরুরি প্রয়োজনে দোকান থেকে ৫ হাজার টাকা নিলে শাওন ট্রেডার্সের মালিক সামিরুল আলম শাওন দোকানে আটকে রেখে নির্যাতন করতে থাকে। এবং ১ কোটি ২৮ লাখ টাকা চুরি করেছি বলে জোরপূর্বক স্বীকার করতে বলেন। কথা না শুনলে মারধরসহ নানা হুমকি ধামকি দিতে থাকেন।

সেই রাতেই দোকানে আটকে রেখে গভীর রাতে সন্ত্রাসী বাহিনী দিয়ে বাবা মা, বাড়ির দলিল, ফাঁকা চেক, ফাকা স্ট্যাম্পে স্বাক্ষরসহ মোবাইল কেড়ে নিয়ে থানায় মিথ্যা মামলা দায়ের করেন। তার অপকর্ম ঢাকতে আমাকে ও আমার পরিবারের উপর অভিযোগ করছেন তিনি।

অপরদিকে, সাওন ট্রেডার্সের মালিক সামিরুল ইসলাম সাওন বলেন, আমার বিরুদ্ধে মেরাজ ও তার পরিবারের সংবাদ সন্মেলনে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। সংবাদ সম্মেলন করে আমার টাকা চুরি করে আমাকেই হেয় প্রতিপন্ন করা হয়েছে, আমার মান-সন্মান ক্ষুন্ন করাই উপযুক্ত বিচার দাবী করছি চোরের।

গত ২৯ সেপ্টেম্বর আমার দোকান থেকে ৩ হাজার টাকা চুরি করে হাতেনাতে ধরা পড়ে মেরাজ। ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর ৩ দিনের সিসিটিভি ক্যামেরা চেক করে একই কায়দায় তার চুরি সনাক্ত করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে মেরাজের স্বীকারোক্তি অনুযায়ী গত ৩ বছরে হিসাব করে ৬০ লক্ষ টাকা চুরি করেছে বলে প্রতিয়মান হয়। সাওন এই প্রতিবেদককে চুরির ভিডিও ফুটেজ দেখিয়ে নিশ্চিত করে চুরির বিষয়টি, সেই সাথে সেদিন তাকে কোনো প্রকার মারধোর করা হয়নি সে ফুটেজও দেখান সাওন।

এনিয়ে গত ৩০ সেপ্টেম্বর গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে মিমাংসা করে মাত্র ১৫ লক্ষ টাকায় ফায়সালা হয়। কিন্তু ১৫ লক্ষ টাকা না দিয়ে বিভিন্ন ভাবে টালবাহানা শুরু করে মেরাজ ও তার পরিবার।

এবং সাংবাদিকদের ভুলভাল তথ্য দিয়ে উল্টো আমার বিরুদ্ধে সোমবার (০৯ অক্টোবর) সংবাদ সম্মেলন করে আমার ভাবমূর্তি নষ্ট করে। একইদিন সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দু’পক্ষের সম্মতিতে, ওসির নির্দেশনায় এসআই আজিম আপোষ মিমাংসায় বসার প্রস্ততি নিলে, চোর মেরাজ ও তার পরিবার বসতে রাজি হয়নি।

মেরাজের বাবা শাহালাল হোসেন বলেন, থানায় আপোষ মিমাংসায় বসলে হয়তো আমাকে ২০/২৫ লাখ টাকা জরিমানা করতে পারে, আমি এত টাকা দিতে পারবোনা। তাই আপোষ মিমাংসায় বসতে রাজি হইনি।

এডভোকেট হামিদুল হক বলেন, বিষয়টি সত্যি দুঃখজনক। আইনের মানুষ হয়ে আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে একজন চোর চুরির অভিযোগ প্রমাণীত হয়ে এবং স্বীকার করার পরও কিভাবে মালিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে পারে।

সত্যি বর্তমান সমাজে এটি আমাদের লজ্জার বিষয়। আমি এই চোরের উপযুক্ত শাস্তি দাবি করছি। যেনো ভবিষ্যতে কোনো চোর এধরণের ঔদ্ধত্য দেখাতে না পারে। তিনি এবিষয়ে পুলিশের নিরপেক্ষভাবে সহযোগিতা কামনা করেন।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আমরা থানায় মানবিক কারণে ও উভয় পক্ষের মঙ্গলের জন্য আপোষ মিমাংসার চেষ্টা করেছি, কিন্তু হয়নি। দু’পক্ষকে বলে দিয়েছি তারা আইনিভাবে মামলা করুক। আইনি ভাবে তদন্ত সাপেক্ষে দু’পক্ষের ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews