1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা চেষ্টা

  • মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা চেষ্টা

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর হাট-ম্যালকারপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে আশরাফ আলী (৩৯) নামে এক যুবক স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে। ওই যুবক এলাকার আনসার আলির ছেলে।

এলাকা সুত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল নয়টার দিকে তার স্ত্রী ফাতেমা বেগম (৩২) কে রান্না ঘরে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারের শব্দ শুনতে পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাস্থল থেকে আশরাফ আলীকে ধরে তার কাছ থেকে হাসুয়া কেড়ে নেই।

এবং স্থানীয়রা তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অটো ভ্যানে, দ্রুত ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারা যায়, তাদের বিবাহের পর থেকেই প্রায় সময়, তাদের এরকম ঘটনা লেগেই থাকে। তার স্ত্রীর অভিযোগ সে সপ্তাহে দুই দিন কাজ করলে তিন দিন বসে থাকে।

সে নিজে এবং তার স্ত্রীকে দিয়ে কয়েকটি এনজিও থেকে কিস্তি উঠিয়েছে। সে কিস্তির টাকা পরিশোধ করার জন্য স্ত্রীকে নানাভাবে টাকা আনতে চাপ দিতে থাকে। এসব নিয়েই স্বামী স্ত্রীর মাঝে পারিবারিক কলহ লেগেই থাকতো।

আজ সকালে তার বড় ছেলের দেওয়া ১২ শ টাকা আশরাফ আলী তার স্ত্রীর কাছ থেকে চাইলে সে দিতে আপত্তি করে।

রাজি না হলে এ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সে উত্তেজিত হয়ে সবজি কাটা হাসুয়া দিয়ে তাকে এলোপাথারি ভাবে কুপিয়ে মারাত্মক যখম করে। এর আগেও তার ছেলে ও তার স্ত্রীকে কাটবো বলে হুমকি দিয়ে আসছিল।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, নির্যাতিত কোনো মহিলা কিংবা পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন আইনি সহায়তা চাওয়া হয়নি।

আইনি সহায়তা চেয়ে মামলা করলে কঠোর ভাবে ব্যবস্থা নেওয়া।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews