1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সভা অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শান্তি শৃংখলা বজায় রাখতে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান,

সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসিফ আহম্মেদ, ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর আসরারুল হক, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন।

নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সহকারি কমান্ড্যান্ট মোঃ হুমায়ন কবির।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ইলিযাম হোসেন তালুকদার,

মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প সহকারী মিলন কুমার দাস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ,

সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যার্টাজী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলিপ রায়, ভোলাহাট উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী আশুতোষ ঘোষ।

সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুণ কুমার সাহা, শিবগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি কুন্যাল মূখ্যার্জী, সাধারণ সম্পাদক প্রশান্ত দাস, নারী নেত্রী গৌরি চন্দ সিতু,

বারঘরিয়া নতুনবাজার দূর্গা মন্দিরের সভাপতি শ্রী ভবসুন্দর পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি সঞ্জিব সাহা, উপরাজারামপুর তাঁতীপাড়া দূর্গা মন্দিরের সভাপতি কানাই চন্দ্র দাসসহ অন্যরা।

সভায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনে শান্তি শৃংখলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা, মন্দির ভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন, আনসার-ভিডিপি ও পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত এবং র‌্যাব-বিজিবি টহলে থাকবে বলে জানান জেলা প্রশাসক। আর জেলায় দূর্গা পূজা উদযাপনে শান্তি-শৃংখলা বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।

সভায় জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদসহ গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী ২০ অক্টোবর থেকে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। আর এবার জেলায় ১’শ ৫৮ টি পূজামন্ডপে শারদীয় দুর্গা পূজার প্রতিমা শোভা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews