বাঘারপাড়া চৌরাস্থা ব্যাবসায়ী ও ক্রেতা সাধারণরা গণ শৌচাগার-সংকটে ভুগছে । এছাড়া প্রতিদিন কেনাকাটার জন্য ক্রেতা ও বিক্রেতারা বাজারে ভিড় করেন। বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও বিক্রেতারা এখানে বানিজ্যের উদ্দেশ্যে আসে। এ বাজারে রয়েছে প্রায় 400/500 ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। ক্রেতা সাধারণের জন্য নেই কোন গণ শৌচাগারের ব্যবস্থা। অধিকাংশ মার্কেট মালিকরা ও তাদের মার্কেটে কোন প্রকার টয়লেটের ব্যবস্থা না রেখে পরিবেশের চেয়ে টাকার প্রধান্য বেশী মনে করে মার্কেট সম্পন্ন করে। এ কারনে ক্রেতা সাধারণ সহ ব্যবসায়ীরা এখানে সেখানে সুযোগ বুঝে তাদের প্রয়োজনীয় কাজ সেরে নেয়। এর ফলে নষ্ট হচ্ছে এ বাজারের পরিবেশ। তবে এ ক্ষেত্রে সবচেয়ে বেশী সমস্যায় পড়তে হতে হয় মহিলা ক্রেতাদের। এ ব্যাপারে বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, প্রয়োজনীয় টয়লেট না থাকায় বাজারে আসা ক্রেতা ও বিক্রেতা উভয়েরই সমস্যার সম্মুখীন হতে হয়।

Leave a Reply