চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কবরস্থানের গাছ ও কাঁঠাল পাতা বিক্রি করতে বাধা দেয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেলিম আলী (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সুত্রে জানা যায়, কবরস্থান কমিটির নেতারা তাকে বেধড়ক কিল-ঘুষি মারার এক পর্যায়ে তার মৃত্যু হয়।রোববার (০১ অক্টোবর) রাতে উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও-ঘোনটোলা এলাকার টনি মিয়ার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম আলী একই এলাকার মৃত সাইফুদ্দীনের ছেলে। ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ স্থানীয়দের বরাত দিয়ে জানান, কবরস্থানের গাছ ও পাতা কেটে বিক্রি করেছিল মসজিদ কমিটি। এ কাজে বাধা দেয় কমিটির সদস্য সেলিম আলী।এতে ক্ষুব্ধ হয়ে কবরস্থান কমিটির সভাপতি আবদুল হামিদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মারধরের পর সেলিমের মৃত্যু হয়।
এ সময় সেখানে হামিদের সহযোগী নুরুল হক (৪০), মেজর আলী (৪৫) তরিকুল ইসলাম তরিক (৪২) ও আকাশকে (৪৮) অবস্থান করতে দেখা গেছে।নিহত সেলিমের স্ত্রী অলিনুর বেগম রোববার রাতে হার্ট স্টোক করে আমার স্বামী মারা গেছে দাবী করলেও সোমবার সকালে বলেন, আমার স্বামীকে হামিদের নেতৃত্বে নুরুল, মেজর,তরিকুল আকাশ সহ আরও কয়েকজন মিলে পিটিয়ে হত্যা করেছে।
তিনি আরও বলেন কবরস্থানের টাকা সভাপতি হামিদ সহ কমিটির কয়েকজন সদস্য আত্মসাৎ করলে আমার স্বামী কিছুদিন থেকে প্রতিবাদ করে আসছিলো। আর সেকারণেই হামিদ তার দলবল নিয়ে হুমকি দিচ্ছিলো।
এরই জেরে রোববার সন্ধ্যার সময়, গাছ কাটা ও পাতা বিক্রির প্রতিবাদ করাই কাল হলো আমার স্বামীর। হামিদ সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করবে বলেও জানান এবং হামিদ সহ খুনিদের বিচার দাবী করেন নিহত সেলিমের স্ত্রী।তবে হামিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, কবরস্থানের গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে একজন নিহত হয়েছেন। রাতেই আমি অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষয়টি তদন্ত হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

Leave a Reply