1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আদিতমারী হাসপাতালের ৩ ফিট প্যানা সাইন বোর্ডের দাম ৫০ হাজার টাকা

  • রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

আদিতমারী হাসপাতালের ৩ ফিট প্যানা সাইন বোর্ডের দাম ৫০ হাজার টাকা

রকিবুল ইসলাম রুবেল,লালমনিরহাট নিজেস্ব প্রতিবেদক :

২০২২-২০২৩ অর্থ বছরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালনে নো স্মোকিং সাইনেজ/তামাক বিরোধী আইইসি ম্যাটেরিয়াল ক্রয় বাবদ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয় স্বাস্থ্য সেবা বিভাগ।সেই টাকা মাত্র ৩ শত টাকার প্যানা সাইন বোর্ড টানিয়ে ৫০ হাজার টাকা লোপাটের অভিযোগ উঠেছে আদিতমারী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো:খালেদ হোসেনের বিরুদ্ধে।

আর এ বিষয়টি সামনে এসেছে ডা:খালেদ হোসের স্বাক্ষরিত একটি পত্রে।

জানা যায়,গত ২৮ আগষ্ট আদিতমারী হাসপাতালের ২০২২-২০২৩ অর্থ বছরের বিভিন্ন খাতে সরকারি বরাদ্দ ও ব্যয় সংক্রান্ত তথ্য চেয়ে তথ্য ফর্মে আবেদন করেন রকিবুল ইসলাম নামে এক সাংবাদিক।

সেই তথ্য ফর্মের সুত্র ধরে তিনি স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রন সেলের বরাদ্দ ৫০ হাজার টাকার খরচের প্রমান সংযুক্ত করেন শুধু মাত্র হাসপাতালের মূল ফটকের সামনে ঝুলানো একটি সাইন বোর্ড।যার স্বারক নং-উপস্বাকম/আদিত/লাল/১০৮০/৩। অথচ বর্তমান বাজারে ৩ ফিটের এই প্যানা সাইন বোর্ডের দাম ৩ শত টাকার বেশি নয়।এতেই তার সিমাহীন দূর্নীতির বিষয়টি সামনে এসেছে।

২০২২-২০২৩ অর্থ বছরে স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রন সেলের স্মারক নং-স্বাপকম/স্বাবেবি/বাজেট(রা.)২০১৮/অংশ-২/১৫৮৪,তারিখ-২৭/সেপ্টেম্বর/২০২২ এর নির্দেশনা পত্র মোতাবেক বিশ্ব তামাক মুক্ত দিবস পালন,নো স্মোকিং সাইনেজ/তামাক বিরোধী আইইসি ম্যাটেরিয়াল ক্রয়ে ৫০ হাজার টাকা বরাদ্দ আসে।

কিন্তু বিশ্ব তামাক মুক্ত দিবস পালন না করে শুধু মাত্র একটি ৩ ফিট প্যানা সাইন বোর্ড টানানো হয়েছে।

যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩ শত টাকা বেশি নয়।আর বাকী ৪৯ হাজারের বেশি টাকা আত্মসাত করেছেন আদিতমারী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো:খালেদ হোসেন।

এ বিষয়ে ডা:মো:খালেদ হোসেন বলেন,আমি কোন দূর্নীতি করিনি।৩ ফিটের প্যানার দাম ৩ শত টাকার বেশি নয় অথচ আপনার বাজেট ৫০ হাজার টাকা।সেই টাকা আপনি কোন খাতে খরচ করেছেন?

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,অফিসে আসেন চা খাই।এ বিষয়ে সিভিল সার্জন নির্মেলন্দু রায় বলেন,বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে বলতে পারব।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews