চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানার এসআই তৈয়ব আলীর বিরুদ্ধে টাকা আত্মসাত ও ঘুষ বানিজ্যর অভিযোগ পাওয়া গেছে। গত ৪ মাস আগে চুরি হওয়া একটি মোবাইল এসআই তৈয়ব গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) উদ্ধার করে রিফাত নামে একজন কলেজ ছাত্রের নিকট। রিফাত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের বাইরুলের ছেলে ও চাঁপাইনবাবগঞ্জ বিএম কলেজের ছাত্র।
রিফাত জানান, গত ৪/৫ মাস আগে বারঘরিয়া বাজারের নাসিরের নিকট একটি মোবাইল কিনেছিলাম। সেই সুত্র ধরেই এসআই তৈয়ব মোবাইল চোর ফাহাদ নামে এক যুবককে আটক করে এবং তার নিকট হতে মোবাইল বিক্রির সাড়ে ১৬ হাজার টাকা উদ্ধার করে।
অভিযোগে কলেজ ছাত্র রিফাত আরও জানান, আমি একজন কলেজ ছাত্র। অনেক কষ্ট করে টাকা জমিয়ে বারঘরিয়া বাজারের নাসিরের নিকট মোবাইলটা কিনেছিলাম।তখন জানতামনা মোবাইলটা চোরাই ছিলো।
এসআই তৈয়ব স্যার, আমার নিকট থেকে চুরিকৃত মোবাইল বলে জব্দ করে, মোবাইলের প্রকৃত মালিককে দফারফার মাধ্যমে ফিরিয়ে দেয়। এবং মোবাইল বিক্রির সাড়ে ১৬ হাজার টাকা উদ্ধার করে চোরের বিরুদ্ধে মামলা না দিয়ে ছেড়ে দেয়।
উদ্ধারকৃত সাড়ে ১৬ হাজার পুরো টাকাই আমাকে ফেরত না দিয়ে ১০ হাজার টাকা ফেরত দেয়। বাকি সাড়ে ৬ হাজার টাকা চাইলে তিনি আমাকে চুরির মামলা দেয়ার কথা বলে ভয়ভীতি ও হুমকি দেন।
এবিষয়ে এসআই তৈয়ব আলীর নিকট জানতে চাইলে এই প্রতিবেদকের উপর ক্ষীপ্ত হয়ে উঠেন এবং উচ্চ বাচ্য শুরু করেন। বলেন, আমি রিফাতকে চুরির মামলা দেয়নি এটা তার ভাগ্য।
আমি আসল চোর ফাহাদের কাছে সাড়ে ১৬ হাজার টাকা পেয়েছি বলে অকপটে স্বীকার করেন তিনি। তাহলে রিফাতকে ১০ হাজার টাকা কেনো দিলেন? সাড়ে ৬ হাজার টাকা কেটে নিলেন কেনো?
এমন প্রশ্ন করতেই তিনি রেগে গিয়ে দম্ভের সাথে বলেন, আমি সাড়ে ৬ হাজার টাকা কমিসন কেটে নিয়েছি, তাতে কি হয়েছে। সাংবাদিক হয়েছেনতো কি হয়েছে, যা ইচ্ছে তাই করেন ওসি সাহেব বিষয়টি জানেন।
আমার কিছুই করতে পারবেন না। মোবাইল চোর ও প্রকৃত মোবাইল মালিকের তথ্য চাইলে এসআই তৈয়ব তথ্য না দিয়ে বরং মারমুখী আচরণ করেন এই প্রতিবেদকের সাথে।
সম্প্রতি, শনিবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে এসআই তৈয়ব আলী রানিহাটী ইউনিয়ন এলাকায় ওয়ারেন্ট ভুক্ত আসামি ধরতে যায়।
ফেরার সময় রাত একটার দিকে দেলবোলতলা মোড় থেকে মালিক বিহীন একটি এপাচি ৪-ভি মোটরসাইকেল লকতালা ভেঙে থানায় নিয়ে যায়।
ওই মোটরসাইকেলের মালিক চুনাখালি-বোলতলা গ্রামের আজিজুল ইসলামের ছেলে হালিম জানান, রাতে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে বোলতলায় মোটরসাইকেল লক তালা মেরে মোসাহাক সরকার মোড় থেকে তেল নিয়ে এসে দেখি মোটরসাইকেল নেই।
পরে অনেক খোঁজাখুজির পর জানতে পারি সদর মডেল থানার এসআই তৈয়ব আলী তালা ভেঙে মোটরসাইকেল থানায় নিয়ে গেছে।
সকালে এসআই তৈয়বের নম্বর সংগ্রহ করে ফোন দিলে আমাকে থানায় আসতে বলেন। থানায় গেলে আমার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবী করেন।
৫০ হাজার টাকা ঘুষ না দিলে গাড়ির মামলা দেয়া হবে বলে জানান এসআই তৈয়ব আলী।
ভুক্তভোগী হালিম আরও জানান, রবিবার রাতে দফারফা করে মোটরসাইকেল নিয়ে এসেছি।
কত টাকায় দফারফা করে মোটরসাইকেল ছাড়িয়েছেন এমন প্রশ্ন করলে বলেন, মোটরসাইকেল পেয়েছি এটাই বড় কথা। টাকার পরিমাণ জানাতে অস্বীকার করেন তিনি।
এবিষয়ে এসআই তৈয়ব জানান, গভীর রাতে মহাসড়কের পাশে বোলতলা এলাকায় মালিক বিহীন মোটরসাইকেল পড়ে থাকতে দেখে থানায় নিয়ে আশি।
এবং পরের দিন মোটরসাইকেল মালিক কাগজপত্র নিয়ে এসে দেখালে মুচলেকায় ফেরত দেয়। ৫০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন কিনা? কিংবা ঘুষ নিয়েছেন কিনা, জানতে চাইলে অস্বীকার করেন তিনি।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন মুঠোফোনে বলেন, এবিষয়টি সত্যি দুঃখজনক, এসআই তৈয়ব বিষয়টি ঠিক করেন নি।
প্রকৃত চোরকে আটক করে মামলা না দিয়ে, বরং ছেড়ে দিয়ে অন্যায় করেছেন। তাছাড়া আপনার সাথে খারাপ ব্যবহার করে ঠিক করেন নি তিনি। ঘটনা সত্যি হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ওসি সাজ্জাদ হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ বলেন, এমন অভিযোগ সত্য হলে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply