1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলাদেশী উদ্যোক্তাদের দুবাইতে ব্যবসার সুযোগ করে দিচ্ছে অন্ট্রাপ্রেনিওরস ক্লাব

  • সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের উদ্যোক্তাদের দুবাইতে ব্যবসার সুযোগ করতে অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অফ বাংলাদেশ কাজ শুরু করেছে। দুবাইতে ব্যবসার সুবিধার্তে তারা”গ্রো ইয়োর বিজনেস ইন দুবাই” শিরোনামে ওয়ার্কশপ করেছে । সেখানে এ বিষয়ে তারা হাতে কলমে বুঝিয়ে দিয়েছেন। সংগঠনটির নিবন্ধিত সদস্যদের মধ্যে যারা নিজেদের ব্যবসার প্রসার দুবাইতে স্থাপন করতে চাই তাদের মধ্যে বাছাই করেন অর্ধশতাধিক উদ্যোক্তাদের নিয়ে গুলশানের একটি রেস্তোরায় এ ওয়ার্কশপের আয়োজন করে অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অফ বাংলাদেশ । ওয়ার্কশপটি পরিচালনা করেন পেন্টাগন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট অনতু করিম।

কর্মশালায় অন্ত করিম বলেন, দুবাই একটি বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্যোক্তাদের জন্য একটি আকর্ষণীয় স্থান। বাংলাদেশি উদ্যোক্তাদের জন্যও দুবাইতে ব্যবসা করার অনেক সম্ভাবনা রয়েছে। অন্ত করিম বলেন বাংলাদেশে অনেক মেধাবী উদ্যোক্তা আছে তারা চাইলেই নিজেদের পণ্য বা সার্ভিস দুবাইয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে এক্সপোর্ট করতে পারে। কিন্তু কিছু অসাধু ব্যক্তির কারণে অনেকেই দুবাইতে বিজনেস করতে যে প্রতারণার শিকার হয়। তারা যাতে প্রতারণার শিকার হয়ে দুবাইতে ব্যবসা পরিচালনা করতে সেজন্যেই তাদের এ আয়োজন।

ওয়ার্কশপে বক্তারা কিভাবে দুবাইতে ব্যবসার সুযোগ তৈরী করা যায়, ব্যবসা শুরু করার পদ্ধতি ও ব্যবসা পরিচালনার নীতিমালা, ব্যবসায়িক পরিবেশ , ব্যবসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও কিভাবে প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া যাবে সে বিষয়ে করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের ফাউন্ডার মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, দেশের উদ্যোক্তাদের জন্য তারা কাজ শুরু করেছে। শুধুমাত্র দুবাই নয় দ্রুত থাইল্যান্ড মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশের বিজনেসের জন্য অন্ট্রাপ্রেনিওরস ইন্টারন্যাশনাল বিজনেস ডেস্ক নামে একটি সার্ভিস চালু করতে যাচ্ছে তারা।

অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের ইসি কমিটির সভাপতি ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরি আরেক সুখবর দেন। তিনি জানান, নিবন্ধিত উদ্যোক্তাদের জন্য প্রতি মাসে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কোন না কোন ট্রেনিং  এর ব্যবস্থা করা হবে।

অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের ইসি কমিটির সাধারণ সম্পাদক বলেন, “আমরা বিশ্বাস করি যে এই প্রশিক্ষণ আমাদের উদ্যোক্তাদেরকে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করবে। এই প্রশিক্ষণের মাধ্যমে, উদ্যোক্তারা তাদের ব্যবসা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিয়ে দক্ষতা উন্নত করতে পারবে এবং তাদের ব্যবসায়িক সম্ভাবনা বৃদ্ধি করতে পারবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন দিপু, জনসংযোগ সম্পাদক রাবেয়া খাতুন লাকি , ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি অরুপা দত্ত, ওমেন্স এমপ্লয়মেন্ট সেক্রেটারি, পরিচালক খাইরুল আলম লিমন ছাড়াও ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

অনুষ্ঠানের শেষ অংশে বড় ধরণের সুখবর দিয়ে অনুষ্ঠান শেষ করেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অরুপা দত্ত। তিনি বলেন, আজকের এর ওয়ার্কশপ থেকে যারা আসলেই দুবাইয়ে তাদের বিজনেস কে প্রসার করতে চান তাদেরকে নিয়ে এই বছরের শেষে একটি দুবাই বিজনেস ভ্রমণ করার পরিকল্পনা অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের  রয়েছে। এ বিষয়ে যারা আগ্রহী তাদেরকে নিয়ে খুব শীঘ্রই আবার একটি দিনব্যাপী প্রশিক্ষণকর্মশালা করা হবে।

সবশেষে এই ধরনের ব্যতিক্রমধর্মী একটি ওয়ার্কশপের সুযোগ করে দেয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশের মেম্বাররা। সাধুবাদ জানিয়ে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews