২০ সেপ্টেম্বর গাজীপুর থেকে দুইটি চেকের মামলায় এক বছর করে ডাবল সাজাপ্রাপ্ত আসামী আশরাফুল ইসলামকে (২৩) আটক করেছে আদিতমারী থানা পুলিশ। আসামি আশরাফুল ইসলাম দুরাকুটি এলাকার সুরুজ্জামানের ছেলে।
জানা যায়,২০১৯ সালে লালমনিরহাট জজ কোর্টে ১৮/১৯ ও ২৩৪/১৯ দুইটি চেক প্রতারণার মামলা হয় আশরাফুল আসলামের বিরুদ্ধে।সিআর ১৮/১৯ মামলায় এক বছর সাজা ও চেকের ১০ লক্ষ টাকা,সিআর ২৩৪/১৯ মামলায় ১ বছর সাজা ও চেকের ২ লক্ষ ৯২ হাজার টাকা জরিমানা হয়।
সেই দুই মামলার সাজা নিয়ে সে দীর্ঘ দিন গাজিপুর এলাকায় পলাতক ছিল।গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার ওসি তদন্ত রফিকুল ইসলামের নেতৃত্বে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।পরে লালমনিরহাট কোর্টে পাঠানো হয়।
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক বলেন,পলাতক আসামি আশরাফুল ইসলাম গাজীপুরে আছে এমন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।পরে কোর্টে চালান দেয়া হয়েছে।

Leave a Reply