1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেনের প্রচেষ্টায় থানার আমূল পরিবর্তন

  • মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেনের প্রচেষ্টায় থানার আমূল পরিবর্তন

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

সাধারণ মানুষের মনে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণাই প্রবল। বিভিন্ন সময়ে সেই ধারণা পরিবর্তনের চেষ্টা করেও লাভ খুব একটা হয়নি। সম্প্রতি বেশ কিছু হয়রানির ঘটনার অভিযোগ ওঠলেও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন যোগদানের পর থেকে যেনো স্বস্তির নিঃশ্বাস পড়েছে জনসাধারণের।

চাঁপাইনবাবগঞ্জে ৫ টি থানার মধ্যে একটি সদর মডেল থানা মানেই টাকা। টাকা ছাড়া থানায় কোনো কাজ হয় না।

এমন ধারণা জনসাধারণের। তবে জনসাধারণের সেই ধারণা পাল্টে দিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ।

এ থানায় সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই এখন সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভুক্ত করতে পারছেন। ওসির চেম্বারে ঢুকতে আর আগের মতো, ঘন্টার ঘন্টা বসে থাকতে হয়না।

উন্মুক্ত করে দিয়েছে ওসি নিজ রুমের গেট, তাই অনায়াসে ঢুকে ভুক্তভোগী অসহায় মানুষ দুঃখের কথা বলতে পারছে ওসিকে।

পুলিশের আচরণ যেমন পাল্টেছে, তেমন থানার চিত্রও বদলে গেছে। এতে আগের তুলনায় থানায় সেবার মানও বেড়েছে। থানার মূল ভবনে রং-তুলির আঁচর আর থানা চত্বরে ময়লা পরিষ্কার করায় সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।

এই স্থাপনার সৌন্দর্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন করতে এবং সহজেই মানুষকে সেবা দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন ।

বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি তিনি থানাকে সাজিয়েছেন শৈল্পিক নৈপুণ্যে। ওসি মোঃ সাজ্জাদ হোসেনের সৃজনশীলতায় বদলে গেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চিত্র।

ওসি মোঃ সাজ্জাদ হোসেন এ থানায় যোগদানের প্রায় এক মাসের মধ্যেই সৃজনশীল ও যুগোপযোগী পরিকল্পনার ফলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ও পুলিশ হয়ে উঠেছে এ উপজেলার মানুষের আস্থার ঠিকানা।

তিনি এ থানায় যোগদানের পর থেকেই মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে কাজ করে যাচ্ছে নিরলস ভাবে।

ওসি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, কোনো চাওয়া-পাওয়ার জন্য নয়, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভালো লাগার জায়গা থেকে কাজগুলো করেছি। মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে জনগণের পাশে দাঁড়াতে সর্বদা কাজ করে যাচ্ছি।

মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে সর্বদা তিনি সজাগ আছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews