“আম ব্যবসার আড়ালে রমরমা ইয়াবা ব্যবসা চালায় আসাদুজ্জামান মুকুল” এই শিরোনামে গত ১১ ও ১৩ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদের ভিন্নমত পোষন করেছেন আসাদুজ্জামান মুকুল।
এক বিবৃতির মাধ্যমে আসাদুজ্জামান মুকুল বলেন , অনলাইন নিউজ পোর্টাল এবিসি ন্যাসনাল নিউজ পোর্টালে ১১ সেপ্টেম্বর ও দৈনিক আই বার্তা পত্রিকায় ১৩ সেপ্টেম্বর “আম ব্যবসার আড়ালে রমরমা ইয়াবা ব্যবসা চালায় আসাদুজ্জামান মুকুল” শিরোনামে নিউজ পরিবেশিত হয়। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।
উল্লেখ্য এই পত্রিকার সম্পাদক আমার নিকট ৭ হাজার ৫০০ টাকা ও ১৮ হাজার টাকার আম নিয়ে টাকা দিতে টালবাহানা শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে টাকা চাইলে আক্রোশে এই মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন নিউজ প্রকাশ করে।
তাই নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই কুচক্রী মহল আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছে। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।


Leave a Reply