1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভারতে পাচার হওয়া ১৯ নারী-পুরুষ ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত 

  • শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭২ বার পড়া হয়েছে

ভারতে পাচার হওয়া ১৯ নারী-পুরুষ ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত 

যশোর অফিস :

 ভারতে পাচার হওয়া ১৯ নারী-পুরুষ ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। 

এরা ভারতের পশ্চিমবঙ্গের ধ্রুবাশ্রম, লিলুয়া, কিশোরালয় ও আনন্দ আশ্রম নামে মানবাধিকার সংগঠনের শেল্টার হোমের হেফাজতে ছিল।

শুক্রবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বিশ্বাস।

ফেরত আসাদের মধ্যে পাঁচ জন নারী ও দুইটি শিশু রয়েছে।যাদের বাড়ি জামালপুর,নাটোর, সাতক্ষীরা,পটুয়াখালী,কুমিল্লা,পঞ্চগড়,চাঁদপুর,বাগেরহাট, খুলনা,লালমনিরহাট ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

মানবাধিকার সংগঠন ‘জাস্টিক এন্ড কেয়ারের’ সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা এদেরকে ভারতে নিয়ে যায়।

সেখানে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার সময় এরা পুলিশের হাতে আটক হয়।পরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। সেখান থেকে কয়েকটি মানবাধিকার সংগঠন তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের আশ্রয়ে রাখে।’

পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তারা দেশে ফিরেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বিশ্বাস বলেন,চেকপোস্ট ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানার হেফাজতে দেওয়া হয়।পরে সেখান থেকে ফেরত আসা নারী-পুরুষ ও

শিশুদেরকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ ৭ জন, ‘বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি’ ৬ জন ও ‘রাইটস’ যশোর ৬ জনকে গ্রহণ করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews