1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করলেন মাযহারুল ইসলাম তরু

  • বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করলেন মাযহারুল ইসলাম তরু

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জ বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ নবাবগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু অবসরগ্রহণ করায় ড. তরু অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন।

ড. তরু ১৯৬৭ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার বারোঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সিরাজুল ইসলাম। তিনি নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে মাধ্যমিক,

নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৮৬ সালে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে বাংলায় সম্মান, ১৯৯৪ সালে মাস্টার্স, ১৯৯৯ সালে এমফিল ও ২০০২ সালে পি-এইচ.ডি ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনে তিনি নবাবগঞ্জ শাহ নেয়ামতুল্লাহ কলেজে কিছুকাল শিক্ষকতা করার পর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ২০০৫ সালে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ২০১২ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

দীর্ঘ ১৬ বছর নবাবগঞ্জ সরকারি কলেজে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর ২০২১ সালে আদিনা ফজলুল হক সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তিনি উক্ত কলেজের অধ্যক্ষ পদে পদায়ন লাভ করেন।

গত ২৫ মে তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তিনি কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews